মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:০৮ অপরাহ্ন | ১০ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২৫শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ঢাবি এলাকায় ককটেল বিস্ফোরণ, আটক ২

  • হালনাগাদ সময় : ০৭:৪৭:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন স্থানে দফায় দফায় চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও টিএসসি মেট্রো স্টেশন এলাকার নিরাপত্তাকর্মীরা জানান, সিনেট ভবন, মুহসীন হলের মাঠ ও টিএসসি এলাকায় পরপর বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় টিএসসি মেট্রো স্টেশন এলাকা থেকে ছাত্রদলের নেতাকর্মীরা দুজনকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রদলের বিজয় একাত্তর হলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাজ্জাদুর রহমান। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রাঙামাটিতে রাতের আঁধারে আদালতসহ সরকারি প্রতিষ্ঠানে তালা, ছাত্রদলের মহড়া

10 November 2026

রাজশাহীর তানোরে গভীর রাতে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, আসবাবপত্র ভস্মীভূত

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ঢাবি এলাকায় ককটেল বিস্ফোরণ, আটক ২

হালনাগাদ সময় : ০৭:৪৭:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬