মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:০৮ অপরাহ্ন | ১০ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২৫শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মাহি

  • হালনাগাদ সময় : ০১:৪৪:২৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় বাংলাদেশের লাল-সবুজের পতাকা তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। এই নতুন যাত্রার প্রাক্কালে তিনি দেশবাসীর কাছে দোয়া ও ভালোবাসা চেয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টে মাহি লেখেন, ‘বিশ্বমঞ্চে লাল-সবুজের পতাকা তুলে ধরার এই যাত্রায় আপনাদের সবার দোয়া, ভালোবাসা ও আশীর্বাদ কামনা করছি। বাংলাদেশ, তোমাদের জন্যই আমার এই যাত্রা।’ তিনি তার পোস্টে ‘মিস ইউনিভার্স’ হ্যাশট্যাগ ব্যবহার করেছেন।

অভিনয় ক্যারিয়ারে সাফল্যের পর এবার আন্তর্জাতিক অঙ্গনে নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ পাচ্ছেন মাহি। তার এই যাত্রায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে মাহি তার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে প্রত্যাশা করছেন তার ভক্তরা।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রাঙামাটিতে রাতের আঁধারে আদালতসহ সরকারি প্রতিষ্ঠানে তালা, ছাত্রদলের মহড়া

10 November 2026

রাজশাহীর তানোরে গভীর রাতে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, আসবাবপত্র ভস্মীভূত

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মাহি

হালনাগাদ সময় : ০১:৪৪:২৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬