মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:০৮ অপরাহ্ন | ১০ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২৫শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

দিনাজপুরে অপহৃত কিশোরী উদ্ধার, প্রধান আসামি গ্রেফতার

  • হালনাগাদ সময় : ০৭:১৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের দেবীগঞ্জে অপহৃত এক কিশোরীকে দিনাজপুরের বীরগঞ্জ থেকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। এ ঘটনায় অপহরণ মামলার প্রধান আসামি মো. নুর আমিনকে (২৩) গ্রেফতার করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে এসআরবি-১৩।

গ্রেফতার নুর আমিন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বৈরপাড়া জঙ্গলপাড়া এলাকার হামিদুল ইসলামের ছেলে। এসআরবি সূত্রে জানা যায়, নুর আমিনের এক নিকটাত্মীয়ের বাড়ি ভুক্তভোগী কিশোরীর বাড়ির কাছে হওয়ায় তিনি সেখানে প্রায়ই যাতায়াত করতেন। এ সময় কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন নুর আমিন। কিশোরী তার প্রস্তাব প্রত্যাখ্যান করলে ক্ষিপ্ত হন তিনি।

এর জেরে গত ১ সেপ্টেম্বর কিশোরী বাজার থেকে বাড়ি ফেরার পথে সহযোগীদের নিয়ে চারটি মোটরসাইকেলে এসে তাকে অপহরণ করেন নুর আমিন। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

ঘটনার পর অপহৃত কিশোরীকে উদ্ধার ও মামলার প্রধান আসামিকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ায় এসআরবি-১৩। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, দিনাজপুর ও সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের যৌথ আভিযানিক দল ৮ নভেম্বর রাত ১২টা ১০ মিনিটে বীরগঞ্জ উপজেলার বৈরপাড়া জঙ্গলপাড়া এলাকায় নুর আমিনের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাকে গ্রেফতার এবং অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়।

অভিযান শেষে উদ্ধার হওয়া কিশোরী ও গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে এসআরবি-১৩ আরও জানায়, অপহরণ, হত্যা, ধর্ষণসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ইয়েমেনে হুথিদের হামলায় ৩৩ জন নিহত

10 November 2026

শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

দিনাজপুরে অপহৃত কিশোরী উদ্ধার, প্রধান আসামি গ্রেফতার

হালনাগাদ সময় : ০৭:১৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬