মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:১২ অপরাহ্ন | ১০ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২৫শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

মাঝরাতে ঘুম ভেঙে গেলে যে ৩ কাজ এড়িয়ে চলবেন

  • হালনাগাদ সময় : ০১:৪৫:০৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে যাওয়া অনেকের কাছেই পরিচিত একটি অভিজ্ঞতা। তবে বিশেষজ্ঞরা বলছেন, মাঝরাতে ঘুম ভাঙার পর কিছু ভুল অভ্যাস পুনরায় ঘুমানোর পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। নিউরোলজিস্ট ডা. প্রশান্ত মাখিজা এবং ডা. মাইকেল ব্রিউসের মতে, এ সময় তিনটি কাজ অবশ্যই এড়িয়ে চলা উচিত।

প্রথমত, বারবার ঘড়ি দেখা থেকে বিরত থাকুন। সময় দেখে ঘুমের বাকি সময় হিসাব করা বা সকালে কাজের দুশ্চিন্তা করা মস্তিষ্ককে আরও সজাগ করে তোলে, যা ঘুম আসার পথে বড় বাধা। দ্বিতীয়ত, মোবাইল ফোন ব্যবহার করবেন না। ফোনের উজ্জ্বল আলো এবং সামাজিক যোগাযোগমাধ্যমে স্ক্রল করা মস্তিষ্ককে উদ্দীপিত করে, যা ঘুমের স্বাভাবিক প্রক্রিয়াকে ব্যাহত করে।

তৃতীয়ত, দীর্ঘক্ষণ ঘুম না এলে জোর করে বিছানায় পড়ে থাকবেন না। বিশেষজ্ঞরা পরামর্শ দেন, যদি বিছানায় শুয়ে দীর্ঘ সময় ঘুম না আসে, তবে কিছুক্ষণ অন্য কোনো শান্ত কাজে সময় কাটিয়ে আবার ঘুমানোর চেষ্টা করা উচিত। এছাড়া মানসিক চাপ, অনিয়মিত জীবনযাপন বা ক্যাফেইন গ্রহণের কারণেও মাঝরাতে ঘুম ভাঙতে পারে, তাই নিয়মিত ঘুমের অভ্যাস গড়ে তোলা জরুরি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রাঙামাটিতে রাতের আঁধারে আদালতসহ সরকারি প্রতিষ্ঠানে তালা, ছাত্রদলের মহড়া

10 November 2026

রাজশাহীর তানোরে গভীর রাতে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, আসবাবপত্র ভস্মীভূত

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মাঝরাতে ঘুম ভেঙে গেলে যে ৩ কাজ এড়িয়ে চলবেন

হালনাগাদ সময় : ০১:৪৫:০৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬