মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:০৮ অপরাহ্ন | ১০ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২৫শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলার বিচার শুরু

  • হালনাগাদ সময় : ০৭:৪৭:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বেসরকারি টেলিভিশন চ্যানেলের ইসলামী অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে হত্যা ও ডাকাতির ঘটনায় দায়ের করা মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। ঘটনার এক যুগ পর ঢাকার নবম অতিরিক্ত মহানগর দায়রা জজ শহিদুল ইসলাম ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই বিচার প্রক্রিয়ার সূচনা করেন। আদালত আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে দিয়ে আগামী ৬ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৪ সালের ২৭ আগস্ট রাজধানীর পূর্ব রাজাবাজারের নিজ বাসায় মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার দীর্ঘ সময় পর ২০২৪ সালের ৫ নভেম্বর সিআইডি পুলিশের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার কে এম আবুল কাশেম আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, আসামিরা বাসায় ঢুকে ফারুকীকে জিম্মি করে হত্যার পর নগদ টাকা, স্বর্ণালংকার ও ক্যামেরা লুট করে নিয়ে যায়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ইয়েমেনে হুথিদের হামলায় ৩৩ জন নিহত

10 November 2026

শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলার বিচার শুরু

হালনাগাদ সময় : ০৭:৪৭:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬