মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:০৭ অপরাহ্ন | ১০ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২৫শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রতিনিধি দলে যারা থাকছেন

  • হালনাগাদ সময় : ০১:৪১:২৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

তুরস্কে অনুষ্ঠিতব্য ৩১তম জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সফর করবেন। সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। আগামী ১০ থেকে ১২ নভেম্বর এই সফর অনুষ্ঠিত হবে।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল তুরস্ক যাচ্ছে। প্রতিনিধিদলে প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডা. জুবাইদা রহমানসহ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ও কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ।

পররাষ্ট্র সচিব জানান, ১২ নভেম্বর প্রধানমন্ত্রী সম্মেলনে মূল বক্তব্য রাখবেন। তার বক্তব্যে জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন এবং অভিযোজন ও ক্ষয়ক্ষতি মোকাবিলার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে। এছাড়া জলবায়ু পরিবর্তনের ফলে নারীদের ঝুঁকি এবং কৃত্রিম পাটজাত পণ্যের ব্যবহারের ওপর আলোকপাত করা হবে।

সচিব আরও জানান, সফরকালে প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ও তুরস্কের প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে পারেন। বৈশ্বিক গ্রিন হাউজ নিঃসরণে বাংলাদেশের অবদান নগণ্য হলেও জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশটি মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে, যা আন্তর্জাতিক ফোরামে জোরালোভাবে তুলে ধরা হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ওয়েব সিরিজে ব্যতিক্রমী চরিত্রে অভিনেত্রী তাসনিয়া ফারিণ

10 November 2026

শেখ হাসিনার দেশে ফেরার সঠিক পথ জানালেন চিফ প্রসিকিউটর

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রতিনিধি দলে যারা থাকছেন

হালনাগাদ সময় : ০১:৪১:২৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬