মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:১৭ অপরাহ্ন | ৬ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ২১শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির সাত দিনের কর্মসূচি ঘোষণা

  • হালনাগাদ সময় : ০৫:৩৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির অংশ হিসেবে ঢাকাসহ সারা দেশে শোভাযাত্রা করবে দলটি।

শনিবার (৭ নভেম্বর) দেশের অধিকাংশ জেলা ও মহানগরে এসব শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

এদিন সকাল সাড়ে ৮টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এরপর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শোভাযাত্রার উদ্বোধন করবেন তিনি।

শুক্রবার (৬ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এসব কর্মসূচির বিষয়ে কথা বলেন।

পোশাকশ্রমিকদের আন্দোলনের আড়ালে সহিংসতা ছড়ানোর অভিযোগ করে রিজভী বলেন, পলাতক শক্তি দেশের বাইরে থেকে নানা কর্মকাণ্ড পরিচালনা করছে। পোশাকশ্রমিকদের আন্দোলনকে ব্যবহার করে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা উসকানি দিচ্ছেন। এর মাধ্যমে ফ্যাসিবাদের পুনরুত্থানের চেষ্টা চলছে। আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট কিছু কারখানার মালিকও এসব অরাজকতায় জড়িত বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি প্রতিবেশী দেশ থেকেও উসকানি দেয়া হচ্ছে বলে দাবি করেন বিএনপির এই নেতা।

রিজভী বলেন, ৭ নভেম্বর উপলক্ষে পোশাকশ্রমিকদের কর্মসূচির নিরাপত্তা দেবে জনগণ। সরকার ও জনগণ প্রস্তুত রয়েছে। কোনো ধরনের অরাজকতা সৃষ্টির সুযোগ নেই। জনগণ তা প্রতিহত করবে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, একটি কৃত্রিম সংকট তৈরির জন্য এসব অরাজকতা করা হচ্ছে। বিরোধী দল শ্রমিক আন্দোলনে সংহতি জানিয়েছে। তার মতে, এর মধ্যদিয়ে ফ্যাসিবাদী শক্তির সঙ্গে গুপ্তদের সম্পর্কের বিষয়টি প্রমাণিত হয়েছে। শ্রমিক আন্দোলনের সংকটের সমাধান হয়েছে। এখন যা হচ্ছে, তা ফ্যাসিবাদী রাজনীতি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ফুলবাড়ী থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে সর্বস্তরের এলাকাবাসীর মানববন্ধন

06 November 2026

বগুড়ায় পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই, গাড়ি ভাঙচুর: আটক ৪

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির সাত দিনের কর্মসূচি ঘোষণা

হালনাগাদ সময় : ০৫:৩৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬