মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:২৪ অপরাহ্ন | ৬ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ২১শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

বগুড়ায় পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই, গাড়ি ভাঙচুর: আটক ৪

  • হালনাগাদ সময় : ০৫:২৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

বগুড়ার সোনাতলায় পুলিশের ওপর হামলা চালিয়ে প্রতারণা মামলার এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন স্থানীয়রা। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পরবর্তীতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার নারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে সোনাতলা উপজেলার ফুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, ফুলবাড়িয়া গ্রামের সালাম মাস্টারের ছেলে গোলাম কবির সুমনের (৩৬) বিরুদ্ধে প্রতারণার মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে সোনাতলা থানার এসআই শিমুল কুমার দাস ও এএসআই মেহেদী হাসান তাকে গ্রেপ্তার করতে পিকআপ ভ্যান নিয়ে ফুলবাড়িয়া গ্রামে যান।

পুলিশ সদস্যরা অভিযুক্ত সুমনকে আটক করে গাড়িতে তোলার সময় স্থানীয় লোকজন তাদের ওপর চড়াও হন। একপর্যায়ে তারা পুলিশ সদস্যদের মারধর করে সুমনকে ছিনিয়ে নেন এবং পিকআপ ভ্যানটি ভাঙচুর করেন।

খবর পেয়ে সোনাতলা থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চার নারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ফুলবাড়ী থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে সর্বস্তরের এলাকাবাসীর মানববন্ধন

06 November 2026

বগুড়ায় পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই, গাড়ি ভাঙচুর: আটক ৪

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বগুড়ায় পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই, গাড়ি ভাঙচুর: আটক ৪

হালনাগাদ সময় : ০৫:২৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬