মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:৩৫ অপরাহ্ন | ৬ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ২১শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সফরকালে হঠাৎ অসুস্থ প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, হাসপাতালে ভর্তি

  • হালনাগাদ সময় : ০৫:২৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাঁকে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থতার কারণে তাঁর পূর্বনির্ধারিত কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার সফর সূচি বাতিল করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে মন্ত্রী নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জে পৌঁছানোর পর হঠাৎ বুকে ব্যথা ও শারীরিক অস্বস্তি অনুভব করেন। পরে তাঁকে দ্রুত সিলেট নগরীর আখালিয়াস্থিত মাউন্ট এডোরা হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া জানান, মন্ত্রী ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে এসে অসুস্থ বোধ করলে প্রথমে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সিলেটের বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়।

সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক সিদ্দিকী মন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মন্ত্রীকে পর্যাপ্ত বিশ্রামে রাখা হয়েছে এবং আশঙ্কাজনক কিছু নেই।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ফুলবাড়ী থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে সর্বস্তরের এলাকাবাসীর মানববন্ধন

06 November 2026

বগুড়ায় পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই, গাড়ি ভাঙচুর: আটক ৪

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সফরকালে হঠাৎ অসুস্থ প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, হাসপাতালে ভর্তি

হালনাগাদ সময় : ০৫:২৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬