মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:২৮ অপরাহ্ন | ৬ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ২১শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

লক্ষ্মীপুরে ফারুক-মেহেদি বাহিনীর তাণ্ডব, কোণঠাসা ত্যাগী নেতাকর্মীরা

  • হালনাগাদ সময় : ০২:৪৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের রায়পুরে উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপি নেতা ফারুক কবিরাজ ও তার ভাই মেহেদি কবিরাজের বাহিনীর বিরুদ্ধে চর দখল, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাট এবং অগ্নিসংযোগের মারাত্মক অভিযোগ উঠেছে। স্থানীয় ত্যাগী নেতাকর্মীদের জিম্মি করার পাশাপাশি তাদের বিভিন্নভাবে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার দুপুরে জেলা শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিতসংবাদ সম্মেলনে রায়পুর উপজেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব ও উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেন গাজীর ছেলে শামীম এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শামীম জানান, আওয়ামী লীগের আমলে ফারুক কবিরাজকে কোনো আন্দোলন-সংগ্রামে দেখা যায়নি। তবে গত ৫ আগস্টের পর তিনি রূপ বদলে উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি হন। এরপর তার ভাই মেহেদি কবিরাজের নেতৃত্বে অস্ত্রধারী বাহিনী গড়ে তুলে পুরো ইউনিয়নে আধিপত্য বিস্তার করা শুরু করেন।

তিনি অভিযোগ করেন, এ বাহিনী চরের অন্তত দুই হাজার একর জমি ও একাধিক মাছঘাট দখল করে নিয়েছে। এছাড়া ত্যাগী বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও চাঁদাবাজির কারণে সাধারণ মানুষ ও দলের কর্মীরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। মিথ্যা মামলা দিয়ে এলাকার অন্তত ২ হাজার নেতাকর্মীকে ঘরছাড়া করা হয়েছে।

শামীম আরও বলেন, ফ্যাসিস্ট আমলের শেষ ১৩ বছর রাতে বাড়িতে ঘুমাতে পারিনি। শেখ হাসিনার পতনের পরও ফারুক ও তার ভাইয়ের বাহিনীর তাণ্ডবে ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট ও আগুনে পুড়িয়ে দেওয়ায় এবং হত্যার হুমকিতে এখনো পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ অন্যায়ের বিচার ও শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠায় লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, উপজেলা বিএনপি ও পুলিশ প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ চেয়েছেন শামীম। তবে যোগাযোগের চেষ্টা করা হলেও উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক কবিরাজের বক্তব্য পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সফরকালে হঠাৎ অসুস্থ প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, হাসপাতালে ভর্তি

06 November 2026

হাসানের ৫ উইকেটের বিপরীতে ব্যাটারদের ব্যর্থতা, সিলেট টেস্টে ব্যাকফুটে বাংলাদেশ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

লক্ষ্মীপুরে ফারুক-মেহেদি বাহিনীর তাণ্ডব, কোণঠাসা ত্যাগী নেতাকর্মীরা

হালনাগাদ সময় : ০২:৪৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬