মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:৩৯ পূর্বাহ্ন | ৫ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ২০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নিহত পোশাকশ্রমিক তৌফিকের পরিবারকে এক লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান

  • হালনাগাদ সময় : ১১:৫৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

গাজীপুরে মজুরি বাড়ানোর দাবিতে চলমান আন্দোলনে দুর্বৃত্তদের হামলায় নিহত পোশাকশ্রমিক তৌফিক হোসেনের পরিবারকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া এলাকায় নিহত তৌফিকের বাড়িতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা। সেখানে তিনি নিহতের স্ত্রী সেতু মনি, ভাই হারুন উর রশিদ ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাঁদের হাতে এক লাখ টাকা আর্থিক সহায়তা তুলে দেন।

পরে ভিডিওকলের মাধ্যমে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং সব সময় তাঁদের পাশে থাকার পাশাপাশি সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রহিম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক জাহিদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম প্রমুখ।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সাদিক কায়েম ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল করেছিলেন: রাশেদ খাঁন

04 November 2026

বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

নিহত পোশাকশ্রমিক তৌফিকের পরিবারকে এক লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান

হালনাগাদ সময় : ১১:৫৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬