মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:১৫ অপরাহ্ন | ৪ঠা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • হালনাগাদ সময় : ০৮:২৪:৩১ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

হাজিরা না দেওয়ায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় নায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার (৪ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রাহমান এ আদেশ দেন।

মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে অভিনেত্রী পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ৮ জুন রাতে সাভারের বোট ক্লাবে ভাঙচুর, ভয়ভীতি প্রদর্শন এবং মারধরের অভিযোগ এনে ২০২২ সালের ১৮ জুলাই ঢাকার আদালতে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে নালিশি মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। মামলায় পরীমণির কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিম ও ফাতেমা তুজ জান্নাত বনিকেও আসামি করা হয়।

পরবর্তী সময়ে মামলাটির তদন্তভার দেওয়া হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)। তদন্ত কর্মকর্তা পরীমণি ও জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগের সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেন। আদালত পিবিআইয়ের প্রতিবেদন আমলে নিয়ে আসামিদের হাজির হওয়ার নির্দেশ দেন। পূর্বে জামিনে থাকলেও আজ নির্ধারিত দিনে আদালতে হাজিরা না দেওয়ায় পরীমণির বিরুদ্ধে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

শ্রমিকদের বেতন কাঠামো পুনর্বিন্যাসে সরকারের গড়িমসি নিয়ে জামায়াত আমিরের উদ্বেগ

04 November 2026

বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদারে রাষ্ট্রপতির আহ্বান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হালনাগাদ সময় : ০৮:২৪:৩১ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬