মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:৫৯ অপরাহ্ন | ৪ঠা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

  • হালনাগাদ সময় : ১২:৩৫:০৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের রাজনৈতিক পালাবদল ঘটেছে। দেশটির সিনেটের নিয়ন্ত্রণ হারিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। গুরুত্বপূর্ণ চারটি আসন পুনরুদ্ধারের মাধ্যমে সিনেটে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে ডেমোক্র্যাটরা। গত বছরও দলটির এমন জয়কে প্রায় অসম্ভব হিসেবে বিবেচনা করা হচ্ছিল।

নির্বাচনে এই জয়ের ফলে আগামী ২০২৭ সালে সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে আবারও দায়িত্ব নেওয়ার সুযোগ তৈরি হয়েছে ডেমোক্র্যাট নেতা চাক শুমারের সামনে। একই সঙ্গে ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ডের ওপর নজরদারি, প্রশাসনিক ও বিচার বিভাগীয় গুরুত্বপূর্ণ নিয়োগ এবং আইন প্রণয়নের ক্ষেত্রে ব্যাপক ক্ষমতা অর্জন করতে যাচ্ছে দলটি।

সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার জন্য ডেমোক্র্যাটদের অন্তত চারটি আসন বাড়াতে হতো। নির্বাচনে নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা, টেক্সাস ও ওহাইওতে রিপাবলিকান প্রার্থীদের পরাজিত করে সেই লক্ষ্য সফলভাবে পূরণ করেছে তারা।

নর্থ ক্যারোলাইনায় সাবেক গভর্নর রয় কুপার রিপাবলিকান প্রার্থী মাইকেল হোয়াটলিকে পরাজিত করেন। সাউথ ক্যারোলাইনায় শিশু চিকিৎসক অ্যানি অ্যান্ড্রুজ হারিয়েছেন রিপাবলিকান ডারলিন গ্রাহামকে। টেক্সাসে অঙ্গরাজ্যের প্রতিনিধি জেমস টালারিকো পরাজিত করেছেন অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনকে। এ ছাড়া ওহাইওতে জয়লাভ করেছেন সাবেক সিনেটর শেরড ব্রাউন।

নির্বাচনের এই ফলাফলকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য এক ধরনের রাজনৈতিক প্রত্যাখ্যান হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। কারণ, নির্বাচনী প্রচারে অক্টোবরজুড়ে রিপাবলিকান প্রার্থীদের পক্ষে ব্যাপক প্রচার চালিয়েছিলেন তিনি। তবে ট্রাম্পের জনপ্রিয়তা হ্রাসের বিষয়টিই শেষ পর্যন্ত রিপাবলিকান প্রার্থীদের জন্য বড় বাধা হয়ে দাঁড়ায়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

04 November 2026

আমার নাম ব্যালটে ছিল না বলেই রিপাবলিকানরা হেরেছে: ট্রাম্প

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

হালনাগাদ সময় : ১২:৩৫:০৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬