মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:৫৯ অপরাহ্ন | ৪ঠা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

বিভাজন নয়, ঐক্যের রাজনীতি চায় মার্কিন জনগণ: বারাক ওবামা

  • হালনাগাদ সময় : ১২:৩২:৩৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের জনগণ বিভাজনের পরিবর্তে ঐক্যের রাজনীতি এবং বাস্তবসম্মত সমাধান দিতে সক্ষম নেতৃত্ব চায় বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।

নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। সাম্প্রতিক নির্বাচনের ফলাফল নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে ওবামা বলেন, মার্কিন জনগণ স্পষ্ট বার্তা দিয়েছে যে, তারা এমন রাজনীতি চায় যা মানুষকে বিভক্ত না করে ঐক্যবদ্ধ করবে। একই সঙ্গে তারা এমন নেতৃত্ব প্রত্যাশা করে, যারা জনগণের দৈনন্দিন চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর সমাধান দিতে পারবে।

ওবামা বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিটি অঞ্চলে যোগ্য প্রার্থীরা নির্বাচনে অংশ নেওয়ায় এ ফলাফল অর্জন সম্ভব হয়েছে। এমনকি যেসব এলাকাকে আগে জয়ের সম্ভাবনার দিক থেকে কঠিন বলে মনে করা হতো, সেখানেও প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভূমিকা রাখায় দুই দলের হাজারো নির্বাচনী কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকের অবদান প্রশংসনীয়। গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে তাঁদের এই ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

বর্তমান প্রশাসনের উদ্দেশে ওবামা বলেন, দায়িত্ব পালনের জন্য তাদের হাতে আরও সময় রয়েছে। এ সময়ে নিজেদের ক্ষমতার আওতায় থাকা জায়গাগুলোতে প্রয়োজনীয় পরিবর্তন আনা, ক্ষয়ক্ষতি রোধ করা এবং ভবিষ্যতের জন্য শক্ত ভিত্তি তৈরি করা উচিত।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

04 November 2026

আমার নাম ব্যালটে ছিল না বলেই রিপাবলিকানরা হেরেছে: ট্রাম্প

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বিভাজন নয়, ঐক্যের রাজনীতি চায় মার্কিন জনগণ: বারাক ওবামা

হালনাগাদ সময় : ১২:৩২:৩৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬