মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:৪৭ অপরাহ্ন | ৩রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

জামায়াত ও এনসিপি রাষ্ট্রদ্রোহী অপরাধ করছে: রাশেদ খাঁন

  • হালনাগাদ সময় : ১০:৪২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বর্তমান বিএনপি সরকারকে জামায়াত ও এনসিপি অসহযোগিতা করে রাষ্ট্রদ্রোহী অপরাধ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে ঝিনাইদহ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ইসরাইল হোসেনের জানাজা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি সরকারকে দুটি অপশক্তির অপতৎপরতা মোকাবিলা করে দেশ পরিচালনা করতে হচ্ছে। একটি হলো পতিত আওয়ামী শক্তি, অন্যটি হলো বর্তমান বিরোধী দল। তারা এক হয়ে সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

রাশেদ খাঁন বলেন, শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি আমাদের পূর্ণ সংহতি রয়েছে। তবে এই শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে যে আওয়ামী সহিংসতা চালানো হয়েছে, তার দায় জামায়াতের আমির এড়াতে পারেন না। তাঁরা যে দাবি নিয়ে লংমার্চ করছেন, তা ইতিমধ্যে সরকার বাস্তবায়ন শুরু করেছে।

তিনি আরও বলেন, ১১ দলের লংমার্চে জামায়াতের আমির বলেছিলেন দাবি আদায় না হলে সবকিছু তছনছ করে দেওয়া হবে। তাঁর এই বক্তব্যের পরেই গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও ছাত্রলীগ দেশজুড়ে ধ্বংসযজ্ঞ শুরু করেছে। বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্যই মূলত গার্মেন্টস শিল্পে আগুন দেওয়া হচ্ছে।

আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে জামায়াত ও এনসিপিকে মাঠে নামার আহ্বান জানিয়ে রাশেদ খাঁন বলেন, সরকারের সঙ্গে দেশের জনগণ রয়েছে এবং জাতীয়তাবাদী শক্তি এখন রাজপথে সোচ্চার রয়েছে। রাজপথ কখনো ফাঁকা থাকে না, কেউ না কেউ তা দখল করবেই। আমি জামায়াত ও এনসিপিকে বলব, আওয়ামী লীগের অপতৎপরতা রুখে দিতে আপনারাও মাঠে নামুন। অন্যথায় যদি আপনারা মনে করেন বিএনপি সরকার ব্যর্থ হলে আপনারা ক্ষমতায় আসবেন, তবে বলে রাখি—সেই সক্ষমতা বা সাংগঠনিক দক্ষতা আপনাদের এখনো তৈরি হয়নি।

‘আমার দেশ’ পত্রিকা ছেড়ার বিষয়ে তিনি বলেন, ‘আমার দেশ’ একসময় আমাদের পত্রিকা ছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর জামায়াতকে ক্ষমতায় আনতে তাদের পত্রিকায় নানা রকম মনগড়া বয়ান প্রচার করতে শুরু করে। বর্তমানে ‘আমার দেশ’ জামায়াতের মুখপত্রে পরিণত হয়েছে এবং এর হাউজকে এখন মানুষ জামায়াতের প্রোপাগান্ডা হাউজ হিসেবে দেখছে।

রাশেদ খাঁন আরও বলেন, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ভারতের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন এবং এই সংক্রান্ত তথ্য আমি জাতির সামনে হাজির করেছি। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি যে, আমার এই তথ্য মিথ্যা হলে যেন আমার বিরুদ্ধে মানহানি মামলা করা হয়। আমি একটি মিথ্যা ন্যারেটিভ এবং একটি অসত্যকে ছিঁড়ে ফেলেছি। আমার বিরুদ্ধে যে আওয়ামী ট্যাগিং দেওয়া হয়েছিল, আমি সেই ট্যাগিংকে প্রকাশ্যে ছিঁড়েছি।

গ্যাসের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, দেশে বর্তমানে জ্বালানি ও গ্যাসের সংকট রয়েছে। সরকার বিকল্প পন্থায় এই সংকট মোকাবেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ ও বিগত সরকারের আমলে কোনো নতুন গ্যাসের কূপ বা অনুসন্ধান চালানো হয়নি। বাজারের সিন্ডিকেটও সরকারকে নানাভাবে অসহযোগিতা করছে। গ্যাসের এই সমস্যা অচিরেই সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মসজিদে নববিতে নারীদের ধর্মীয় আলোচনা শোনার বিশেষ ব্যবস্থা

03 November 2026

ধানমন্ডিতে বহুতল আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জামায়াত ও এনসিপি রাষ্ট্রদ্রোহী অপরাধ করছে: রাশেদ খাঁন

হালনাগাদ সময় : ১০:৪২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬