ঢাকা ০৩:১১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

গাজা শান্তি চুক্তিতে স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৪৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

মিশরে বিশ্ব নেতাদের উপস্থিতিতে হামাস-ইসরায়েল শান্তি পরিকল্পনা চুক্তিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সোমবার (১৩ অক্টোবর) মিশরের শার্ম আল-শেখ শহরে অনুষ্ঠিত শান্তি সম্মেলনে যোগ দিয়ে তিনি এই চুক্তিতে সই করেন। এই সম্মেলনে বিশ্বের প্রায় ৩৫ জন নেতা অংশ নিয়েছিলেন।

চুক্তিপত্রে ট্রাম্প ছাড়াও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানিসহ অন্যান্য আন্তর্জাতিক নেতারা স্বাক্ষর করেছেন।

গাজায় দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েল-হামাস যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যেই এই চুক্তিটি স্বাক্ষরিত হলো। তবে চুক্তিটির খুঁটিনাটি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

চুক্তি স্বাক্ষরের পর ট্রাম্প বলেন, “আজ আমরা শুধু একটি যুদ্ধের অবসান ঘটালাম না, মধ্যপ্রাচ্যের জন্য এক নতুন ইতিহাসও রচনা করলাম। এটি সবচেয়ে বড় চুক্তি, যা টিকে থাকবে এবং শান্তির নতুন ভোর এনে দেবে।”

এর আগে গত শুক্রবার (১০ অক্টোবর) ইসরায়েল ও হামাস ট্রাম্পের দেওয়া ২০ দফা যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে। এই চুক্তির অধীনে হামাস ইতোমধ্যে ২০ জন জীবিত জিম্মি এবং কয়েকজনের মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে। বিনিময়ে ইসরায়েলও প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেসির ফ্যাকাশে পারফরম্যান্সে ইন্টার মিয়ামির ড্রয়ের ধারা অব্যাহত

গাজা শান্তি চুক্তিতে স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

আপডেট সময় : ০৮:৪৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫