মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:১৪ অপরাহ্ন | ৩রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পোশাক খাতের আন্দোলনে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে: ডিএনসিসি প্রশাসক

  • হালনাগাদ সময় : ০৪:৩৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনের নামে রাজনৈতিক ফায়দা লোটা ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে মিরপুরের আন্দোলন কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

পরিদর্শনকালে ডিএনসিসি প্রশাসক প্রশ্ন তোলেন, “শ্রমিকদের দাবির আন্দোলনের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের কেন দেখা যাচ্ছে? বিশৃঙ্খলা তৈরি করে ডিসেম্বরে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার অপচেষ্টা হিসেবে একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠী এই পরিস্থিতি তৈরি করতে চাইছে।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অরাজকতার সাথে যারা জড়িত, সেই সব রাজনৈতিক নেতাদের ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেবে এবং রাজপথে কোনো ধরণের বিশৃঙ্খলা সহ্য করা হবে না।

উল্লেখ্য, বেতন বৃদ্ধির দাবিতে গত তিন দিন ধরে মিরপুর-১১ নম্বর বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। হাজার হাজার শ্রমিক সড়কে অবস্থান নিলে তাদের সরাতে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড প্রয়োগ করে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

কওমি মাদ্রাসায় বাড়ছে শিশুদের ওপর যৌন নির্যাতন: অভিভাবকদের মধ্যে চরম শঙ্কা ও আস্থার সংকট

03 November 2026

জ্যোতির উত্তরসূরি নাহিদার সামনে প্রথম পরীক্ষা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

পোশাক খাতের আন্দোলনে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে: ডিএনসিসি প্রশাসক

হালনাগাদ সময় : ০৪:৩৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬