মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:৩৫ অপরাহ্ন | ৩রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সাভারে শ্রমিক বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় দুই মামলা, ১৩ জন আটক

  • হালনাগাদ সময় : ০৪:২৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

তৈরি পোশাক খাতের শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ এবং অবৈধ ব্ল্যাক লিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে সাভার ও আশুলিয়ায় আজও শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেছে। গত কয়েকদিন ধরে চলমান এ বিক্ষোভের সময় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আশুলিয়া থানায় দুটি মামলা দায়ের হয়েছে। এছাড়া সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ইতিমধ্যে পুলিশ ১৩ জনকে আটক করেছে।

মঙ্গলবার বেলা ১২টার দিকে সাভার মডেল থানা ও আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, বিক্ষোভের সময় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সাভার মডেল থানায় ৯ জনকে ও আশুলিয়া থানায় ৪ জনকে আটক করা হয়েছে। এছাড়া গতকাল রাতে সাভারের তেতুলঝোড়া এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, সাভারে গতকাল দিবাগত রাতে তেতুলঝোড়া এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় নাশকতার মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ইতিমধ্যে ৯ জনকে আটক করা হয়েছে।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশীদ বলেন, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গতকাল দিবাগত রাতে আশুলিয়া থানায় দুটি মামলা হয়েছে। এ পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে আজ মঙ্গলবার সকাল থেকে আশুলিয়ার আব্দুল্লাহপুর থেকে বাইপাইল সড়কে নিশ্চিন্তপুর, নরসিংহপুর ও ইউনিক এলাকায় বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। একপর্যায়ে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এর আগে সকালে বিভিন্ন এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানার ভেতরে অবস্থান নেন। সাড়ে আটটার দিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রায় ৪০টি কারখানা ছুটি ঘোষণা করে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

কওমি মাদ্রাসায় বাড়ছে শিশুদের ওপর যৌন নির্যাতন: অভিভাবকদের মধ্যে চরম শঙ্কা ও আস্থার সংকট

03 November 2026

জ্যোতির উত্তরসূরি নাহিদার সামনে প্রথম পরীক্ষা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সাভারে শ্রমিক বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় দুই মামলা, ১৩ জন আটক

হালনাগাদ সময় : ০৪:২৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬