মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:১১ পূর্বাহ্ন | ৪ঠা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৭০

  • হালনাগাদ সময় : ১১:২২:২৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭০ জন। সোমবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৪৩৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু অক্টোবরেই মারা গেছেন ১৭৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৯০০ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রামে ২৫২ জন, খুলনায় ২৯৪ জন, বরিশালে ১৮৩ জন, রাজশাহীতে ১৫৩ জন, ময়মনসিংহে ৯৫ জন, রংপুরে ৭১ জন এবং সিলেট বিভাগে ২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৮৯৯ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩২ হাজার ৪৪৯ জন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা ডেঙ্গু প্রতিরোধে মশার উৎপত্তিস্থল ধ্বংস করা এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সময়মতো হাসপাতালে যাওয়ার ওপর জোর দিয়েছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বরিশালে ৩৫ হাজার টাকায় শিশুকন্যা বিক্রি: স্কুলশিক্ষিকাসহ ৩ নারী কারাগারে

03 November 2026

নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস ফেনীর নিম্ন ও মধ্যবিত্তের, কমেছে বেচাকেনাও

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৭০

হালনাগাদ সময় : ১১:২২:২৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬