মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:২৪ পূর্বাহ্ন | ৫ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ২০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে দুবাইয়ে প্রবাসী বাবার মৃত্যু

  • হালনাগাদ সময় : ১১:০৯:২৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে সাত মাস বয়সী শিশু আদর ইসলাম। সন্তানের মৃত্যুর মর্মান্তিক সংবাদ প্রবাসে পৌঁছানোর পর শোক সইতে না পেরে ওই দিনই দুবাইয়ে স্ট্রোক করে মারা গেছেন প্রবাসী বাবা আরিয়ান ইসলাম (৩৫)।

একই দিনে পরিবারের আরও এক বয়োজ্যেষ্ঠ সদস্য মারা যান। একদিনে একই পরিবারের তিনজনের এমন মর্মান্তিক মৃত্যুতে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের আশা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

মৃত শিশুর নানা জসিম হাজারী জানান, আদর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর দুবাইয়ে অবস্থানরত আরিয়ানকে খবরটি জানানো হয়। শোক সইতে না পেরে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। একই দিনে শিশু আদরের মায়ের দাদিও শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

একদিনে পরিবারের তিন সদস্যের মৃত্যুর বিষাদময় খবরের সত্যতা নিশ্চিত করেছেন উলানিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম চৌধুরী।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সাদিক কায়েম ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল করেছিলেন: রাশেদ খাঁন

04 November 2026

বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে দুবাইয়ে প্রবাসী বাবার মৃত্যু

হালনাগাদ সময় : ১১:০৯:২৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬