মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:১০ পূর্বাহ্ন | ৪ঠা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

উসকানিতে পা না দিয়ে পোশাকশ্রমিকদের কাজে ফেরার আহ্বান আইবিসির

  • হালনাগাদ সময় : ১০:৪০:২৩ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

তৃতীয় পক্ষের উসকানিতে পা না দিয়ে আন্দোলনরত পোশাকশ্রমিকদের নিজ নিজ কারখানায় কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)।

সোমবার (২ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মীর আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন স্বপন।

বিবৃতিতে বলা হয়, গত কয়েক দিন ধরে পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠন ও নতুন মজুরি নির্ধারণের দাবিতে গাজীপুর, মিরপুর ও আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও কর্মসূচি পালন করে আসছিলেন শ্রমিকেরা। এর পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ করেছে।

তবে মজুরি বোর্ড গঠনের পরও বিভিন্ন এলাকায় সড়কে অরাজকতা অব্যাহত থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আইবিসি।

সংগঠনটির নেতারা মনে করেন, মজুরি বোর্ড গঠনের পরও শিল্পাঞ্চলে অস্থিরতা চলতে থাকায় শ্রমিকদের স্বার্থের বাইরে কোনো তৃতীয় পক্ষ তাদের ব্যবহার করতে পারে। এতে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার মুখে থাকা দেশের পোশাকশিল্প আরও চ্যালেঞ্জের মুখে পড়বে। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে বাংলাদেশের রপ্তানি বাজার ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রতিযোগী দেশগুলো বাজার সুবিধা নেওয়ার সুযোগ পাবে।

বিবৃতিতে আরও বলা হয়, শিল্প ক্ষতিগ্রস্ত হলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বেন শ্রমিকেরা। কারণ, শিল্পের উৎপাদন ও রপ্তানি কার্যক্রম ব্যাহত হলে শ্রমিকদের কর্মসংস্থানও ঝুঁকিতে পড়বে। তাই কোনো ধরনের উসকানিতে সাড়া না দিয়ে সব ধরনের অরাজকতা পরিহার করে দ্রুত নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

একই সঙ্গে গঠিত মজুরি বোর্ডকে দ্রুততম সময়ের মধ্যে মজুরি নির্ধারণের কাজ শেষ করার অনুরোধ জানিয়েছে আইবিসি, যাতে শ্রমিকেরা নির্ধারিত সময়ের মধ্যে নতুন মজুরি পেতে পারেন।

বিবৃতিতে নেতারা বলেন, শিল্পের স্বার্থ রক্ষা ও শ্রমিকদের কর্মসংস্থান নিরাপদ রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বরিশালে ৩৫ হাজার টাকায় শিশুকন্যা বিক্রি: স্কুলশিক্ষিকাসহ ৩ নারী কারাগারে

03 November 2026

নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস ফেনীর নিম্ন ও মধ্যবিত্তের, কমেছে বেচাকেনাও

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

উসকানিতে পা না দিয়ে পোশাকশ্রমিকদের কাজে ফেরার আহ্বান আইবিসির

হালনাগাদ সময় : ১০:৪০:২৩ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬