রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ‘সেকেন্ড হোম’ ধারণাকে ভিত্তি করে বিশ্বমানের আবাসন সেবা দিতে যাত্রা শুরু করেছে সিপিডিএলের নতুন সার্ভিসড অ্যাপার্টমেন্ট প্রকল্প ‘মায়মুনা’। নিজস্ব গৃহকোণের স্বাচ্ছন্দ্য, ব্যক্তিগত গোপনীয়তা ও ঘরোয়া পরিবেশ বজায় রেখে আধুনিক জীবনযাত্রার সুবিধা নিশ্চিত করার লক্ষ্যেই প্রকল্পটি সাজানো হয়েছে।
সম্প্রতি বসুন্ধরা আবাসিক এলাকার এম ব্লকে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সিপিডিএল ফ্যামিলির প্রেসিডেন্ট ইফতেখার হোসেন বলেন, একটি বাড়ি কেবল মাথা গোঁজার ঠাঁই নয়; এটি মানসিক প্রশান্তি, নির্ভরতা ও আপন অনুভূতির নিরাপদ ঠিকানা। মায়মুনার মাধ্যমে রাজধানীতে এমন এক আবাসন ব্যবস্থা গড়ে তোলার প্রয়াস নেওয়া হয়েছে, যেখানে বাসিন্দারা পুরোপুরি নিজ গৃহের স্বাধীনতা ও স্বস্তি উপভোগ করতে পারবেন।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চিফ স্ট্র্যাটেজিক অফিসার জিয়াউল হক খান এবং চিফ ট্রান্সফরমেশন অফিসার খন্দকার ইস্তিয়াক মাহমুদ উপস্থিত ছিলেন।
সিপিডিএল কর্তৃপক্ষ জানায়, ‘সেকেন্ড হোম ইন বসুন্ধরা’ ধারণার ওপর ভিত্তি করে মায়মুনা গড়ে তোলা হয়েছে। দাপ্তরিক প্রয়োজনে, সংক্ষিপ্ত সময়ের জন্য কিংবা পেশাগত কাজে যাঁদের রাজধানীতে অবস্থান করতে হয়, তাঁদের জন্য এটি একটি আদর্শ ও নির্ভরযোগ্য ঠিকানা হবে। প্রকল্পে রয়েছে ইনফিনিটি সুইমিং পুল, রুফটপ বারবিকিউ কর্নার, সর্বাধুনিক জিমনেসিয়াম, সুপরিসর গ্র্যান্ড লাউঞ্জ ও আরবান কোর্টইয়ার্ডসহ নানা আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা।

























