মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:০০ পূর্বাহ্ন | ১লা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

তাহসিফের মৃত্যু রহস্যজনক, সুষ্ঠু তদন্ত চান বাবা

  • হালনাগাদ সময় : ০১:১২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর সঠিক কারণ উদঘাটন এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তাঁর বাবা কে এম এনায়েতুল করিম। তিনি অভিযোগ করেছেন, তাঁর ছেলের নিখোঁজ ও মৃত্যুর ঘটনায় বন্ধু দীপের বক্তব্য ও গতিবিধি অত্যন্ত প্রশ্নবিদ্ধ এবং বিষয়টি স্পষ্ট নয়।

উত্তরায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কে এম এনায়েতুল করিম জানান, তাহসিফ একজন অত্যন্ত মেধাবী ও বিনয়ী কমিশন্ড অফিসার ছিলেন। গত ২৭ অক্টোবর সন্ধ্যায় বন্ধু দীপের আহ্বানে বাসা থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। পরদিন ২৮ অক্টোবর বিকেলে নৌ পুলিশ তুরাগ নদের রাজাবাড়ি ঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধারের খবর দেয়।

তিনি আরও জানান, এ ঘটনায় ন্যায়বিচার প্রার্থনা করে উত্তরখান থানায় একটি লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে। পিবিআইয়ের প্রাথমিক তদন্ত ও দীপের অসংলগ্ন বক্তব্যের বিষয়টি উল্লেখ করে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তাহসিফের বাবার প্রত্যাশা, রাষ্ট্রীয় তদন্ত সংস্থাগুলো যথাযথ প্রক্রিয়ায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু তদন্ত সম্পন্ন করে প্রকৃত রহস্য উদঘাটন করবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

যে ‘বাকের ভাই’কে বাঁচাতে রাজপথে নেমেছিল মানুষ, সেই নূরের ৮০তম জন্মদিন কাটছে কারাগারে

31 October 2026

‘মিডিয়া ট্রায়ালের’ শিকার যেন না হন দীপ: আদালতে আসামিপক্ষের আইনজীবী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

তাহসিফের মৃত্যু রহস্যজনক, সুষ্ঠু তদন্ত চান বাবা

হালনাগাদ সময় : ০১:১২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬