মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:৫৮ অপরাহ্ন | ৩রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

হ্যালোইনে ঘরেই তৈরি করুন সুস্বাদু মিষ্টি কুমড়ার পাই, জানুন সহজ রেসিপি

  • হালনাগাদ সময় : ০১:০১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

৩১ অক্টোবর মানেই হ্যালোইনের উৎসব। কুমড়োর লণ্ঠন, ভূতুড়ে সাজসজ্জা আর নানা রকম মিষ্টির আয়োজন—সব মিলিয়ে দিনটি হয়ে ওঠে আনন্দমুখর। হ্যালোইনের অন্যতম জনপ্রিয় খাবার হলো মিষ্টি কুমড়ার পাই বা পাম্পকিন পাই। বাইরের দেশগুলোর এই জনপ্রিয় মিষ্টি এবার আপনিও তৈরি করতে পারেন বাড়িতে। খুব বেশি ঝামেলা ছাড়াই অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু কুমড়ার পাই।

মিষ্টি কুমড়ার পাই বানাতে যা লাগবে তা হলো পাইয়ের খোলস তৈরির জন্য ময়দা, চিনি ও লবণ, ঠান্ডা মাখন এবং ঠান্ডা পানি। এছাড়া পুর তৈরিতে প্রয়োজন হবে সেদ্ধ মিষ্টি কুমড়া, ডিম, দুধ, চিনি, কনডেন্সড মিল্ক, দারচিনি, আদা, জায়ফল ও ভ্যানিলা এসেন্স।

প্রথমে একটি পাত্রে ময়দা, চিনি ও লবণ মিশিয়ে নিন এবং ঠান্ডা মাখন দিয়ে হাতের সাহায্যে মিশিয়ে ডো তৈরি করে পাইয়ের ছাঁচে বিছিয়ে নিন। এরপর সেদ্ধ মিষ্টি কুমড়া ব্লেন্ড করে তার সঙ্গে ডিম, দুধ ও অন্যান্য উপকরণ মিশিয়ে মসৃণ পুর তৈরি করে পাইয়ের খোলসে ঢেলে দিতে হবে।

আগে থেকে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে গরম করা ওভেনে ৪০-৫০ মিনিট বেক করার পর ওভেন থেকে বের করে সম্পূর্ণ ঠান্ডা করতে হবে। এরপর ফ্রিজে রেখে ঠান্ডা করে ওপর হুইপড ক্রিম ছড়িয়ে পরিবেশন করা যায়। হ্যালোইনের সন্ধ্যায় এক টুকরো মিষ্টি কুমড়ার পাই আর এক কাপ কফি উৎসবের আমেজ বাড়িয়ে দেয় দ্বিগুণ।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মসজিদে নববিতে নারীদের ধর্মীয় আলোচনা শোনার বিশেষ ব্যবস্থা

03 November 2026

ধানমন্ডিতে বহুতল আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

হ্যালোইনে ঘরেই তৈরি করুন সুস্বাদু মিষ্টি কুমড়ার পাই, জানুন সহজ রেসিপি

হালনাগাদ সময় : ০১:০১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬