মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:০২ অপরাহ্ন | ৩১শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

স্থানীয় সরকারমন্ত্রী ড. মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি

  • হালনাগাদ সময় : ০৮:১৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

তার ব্যক্তিগত সহকারী বাহাউদ্দীন মিল্টন জানিয়েছেন, ড. আবদুল মঈন এখনও নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

তিনি আরও বলেন, ফুসফুসে সংক্রমণের কারণে নিবিড় পর্যবেক্ষণে রেখে ড. মঈনের চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা অব্যাহত রয়েছে।

এদিকে, মন্ত্রীর শারীরিক অবস্থা বিবেচনায় দর্শনার্থীদের হাসপাতালে ভিড় না করতে চিকিৎসকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

তীব্র শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে গত ২১ অক্টোবর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান।

হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক আতিকুর রহমান, জিয়াউল হাসান ও শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল টিমের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

‘দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়’— ঠাকুরগাঁও-১ উপনির্বাচন নিয়ে জামায়াত প্রার্থী দেলাওয়ার

31 October 2026

ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে রাজনৈতিক ঐক্য অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

স্থানীয় সরকারমন্ত্রী ড. মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি

হালনাগাদ সময় : ০৮:১৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬