মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:০৫ অপরাহ্ন | ৩১শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ইতিহাস গড়ে প্রথম পোপ হিসেবে মার্কিন নির্বাচনে ভোট দিলেন চতুর্দশ লিও

  • হালনাগাদ সময় : ১২:৪৮:০৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডাকযোগে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ চতুর্দশ লিও। এর মাধ্যমে প্রথম কোনো পোপ হিসেবে মার্কিন নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস তৈরি করলেন তিনি।

শুক্রবার (৩০ অক্টোবর) ভ্যাটিকান প্রেস অফিস এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ভ্যাটিকান তাদের বিবৃতিতে বলেছে, ‘নাগরিক দায়িত্ব পালনের দীর্ঘদিনের অভ্যাসের ধারাবাহিকতায় পোপ শিকাগোতে তাঁর ডাক-ব্যালট জমা দিয়েছেন। সাধারণ জনগণের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের অধিকার ও দায়িত্বের প্রতি নিজের দৃঢ় বিশ্বাসের কথাই পুনর্ব্যক্ত করেছেন তিনি।’

তবে পোপ চতুর্দশ লিও কোন প্রার্থীর পক্ষে ভোট দিয়েছেন, সে বিষয়ে ভ্যাটিকানের পক্ষ থেকে কিছু প্রকাশ করা হয়নি। যুক্তরাষ্ট্রে শিকাগোতে জন্মগ্রহণকারী পোপ লিও হলেন প্রথম মার্কিন বংশোদ্ভূত পোপ।

শিকাগো সান-টাইমসের এক প্রতিবেদনে উইল কাউন্টি ক্লার্কের কার্যালয়ের বরাতে জানানো হয়, জন্মসূত্রে পাওয়া ‘রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট’ নাম ব্যবহার করে ইলিনয় অঙ্গরাজ্যে ভোটার হিসেবে নিবন্ধিত হন তিনি। গত ৩ অক্টোবর ব্যালটের জন্য আবেদন করেছিলেন পোপ।

সম্প্রতি পোপের ফুসফুসে ক্যানসার ধরা পড়ার পর গত ১৩ অক্টোবর অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর ডান ফুসফুসের নিচের অংশ অপসারণ করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর আর কোনো অতিরিক্ত থেরাপির প্রয়োজন নেই।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ঢাকা টেস্টের রোমাঞ্চের সঙ্গে ফুটবলের মেগা সংঘাত: টিভিতে আজকের ক্রীড়া সূচি

31 October 2026

গণরায়কে উপহাস করা হলে আরেকটি বিপ্লব অনিবার্য: জামায়াত আমির

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ইতিহাস গড়ে প্রথম পোপ হিসেবে মার্কিন নির্বাচনে ভোট দিলেন চতুর্দশ লিও

হালনাগাদ সময় : ১২:৪৮:০৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬