মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:০৫ অপরাহ্ন | ৩১শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড গঠন ও কার্যক্রম রোববার থেকে শুরু: শ্রমমন্ত্রী

  • হালনাগাদ সময় : ১২:৪৭:০৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আগামী রোববার (১ নভেম্বর) থেকে মজুরি বোর্ড গঠন ও এর কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে রাজধানীর ইস্কাটন গার্ডেনে নিজ বাসভবনে শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন মন্ত্রী।

শিল্পাঞ্চলে বাড়িভাড়া নিয়ন্ত্রণ প্রসঙ্গে আশ্বস্ত করে শ্রমমন্ত্রী বলেন, শিল্পাঞ্চলে যেন অযৌক্তিকভাবে বাড়িভাড়া না বাড়ে, সে বিষয়ে শ্রম মন্ত্রণালয় ও সরকার কঠোর পদক্ষেপ নেবে।

বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার জানান, শুক্রবার শ্রমিকদের পক্ষ থেকে তাদের প্রতিনিধির প্রাথমিক নাম পাওয়া গেছে। শনিবার (৩১ অক্টোবর) তারা চূড়ান্ত প্রতিনিধি নির্বাচন করে মন্ত্রণালয়কে অবহিত করবেন।

তিনি আরও জানান, নতুন মজুরি বোর্ড গঠনের কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে শনিবার শ্রম ভবনে গার্মেন্টস শিল্পমালিকদের সঙ্গে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এক বৈঠক অনুষ্ঠিত হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ঢাকা টেস্টের রোমাঞ্চের সঙ্গে ফুটবলের মেগা সংঘাত: টিভিতে আজকের ক্রীড়া সূচি

31 October 2026

গণরায়কে উপহাস করা হলে আরেকটি বিপ্লব অনিবার্য: জামায়াত আমির

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড গঠন ও কার্যক্রম রোববার থেকে শুরু: শ্রমমন্ত্রী

হালনাগাদ সময় : ১২:৪৭:০৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬