মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:৩৭ অপরাহ্ন | ৩১শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ: পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ ৪০ হাজার

  • হালনাগাদ সময় : ১২:১৩:২৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

চলতি বছরের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার সাধারণ, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে পাসের গড় হার ৫২ দশমিক ১২ শতাংশ। সারা দেশে জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে বেলা ১১টায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন। এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন ও বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৫১ দশমিক ৬২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩৫ হাজার ৯৪৮ জন। অন্যদিকে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন শিক্ষার্থী। গত বছর পাসের এই গড় হার ছিল ৫৮.৮৩ শতাংশ।

গত ২ জুলাই থেকে শুরু হওয়া লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ করার কথা থাকলেও বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কিছু পরীক্ষা পিছিয়ে ৯ সেপ্টেম্বর শেষ করা হয়। এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন।

পরীক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (eduboardresults.gov.bd) ও নিজ নিজ প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে ফল জানতে পারবেন। এছাড়া মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে ‘HSC Board Roll 2026’ লিখে ১৬১৪০ নম্বরে পাঠিয়ে ফল জানা যাবে। প্রকাশিত ফলে অসন্তুষ্ট পরীক্ষার্থীরা আগামী ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ঢাকা টেস্টের রোমাঞ্চের সঙ্গে ফুটবলের মেগা সংঘাত: টিভিতে আজকের ক্রীড়া সূচি

31 October 2026

গণরায়কে উপহাস করা হলে আরেকটি বিপ্লব অনিবার্য: জামায়াত আমির

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ: পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ ৪০ হাজার

হালনাগাদ সময় : ১২:১৩:২৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬