সারা দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৯১ জন।
শুক্রবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন এবং খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৫১ জনে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৪৬ জন মারা গেছেন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩১৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৭ হাজার ৬৭৩ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম আক্রান্ত শনাক্ত হয়েছেন ৭৫ জন, যা মিলিয়ে এ পর্যন্ত নিশ্চিত আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৭৭০ জনে পৌঁছেছে।
উল্লেখ্য, গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ২ হাজার ৬৩৯ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসাসেবা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৯৪ হাজার ৩৯৯ জন।


























