মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:৩৫ অপরাহ্ন | ৩১শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৬২

  • হালনাগাদ সময় : ০৯:২৫:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৬২ জন।

শুক্রবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৩৫ জন, ময়মনসিংহ বিভাগে ৭৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৬৮ জন, খুলনা বিভাগে ১৩১ জন, রাজশাহী বিভাগে ১১২ জন, রংপুর বিভাগে ৪৮ জন, বরিশাল বিভাগে ১৮২ জন এবং সিলেট বিভাগে ১১ জন রয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ লাখ ৩৩ হাজার ৩৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ১ লাখ ২৬ হাজার ৭১ ৩ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে এবং মে মাসে একজন ও জুনে ১৩ জনের মৃত্যু হয়। তবে মার্চ ও এপ্রিলে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। এর পর জুলাই থেকে পরিস্থিতির অবনতি হতে থাকে; জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে ৪৩ জন মারা যান। পরবর্তীতে সেপ্টেম্বরে ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়ায় ১৪৮ জনে এবং চলতি অক্টোবরের ৩০ তারিখ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৭৩ জনের।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়েই রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী বিএনপি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

31 October 2026

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে হত্যা মামলা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৬২

হালনাগাদ সময় : ০৯:২৫:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬