মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:২৬ পূর্বাহ্ন | ৩১শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

‘তৃতীয় লিঙ্গ’ বলতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে ‘ট্রান্সজেন্ডার’ বলেছি: শিক্ষামন্ত্রী

  • হালনাগাদ সময় : ১২:১২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

তৃতীয় লিঙ্গের মানুষকে বোঝাতে গিয়ে একটি অনুষ্ঠানে বক্তব্যে অনিচ্ছাকৃতভাবে ‘ট্রান্সজেন্ডার’ শব্দটি ব্যবহার করেছিলেন বলে স্পষ্ট করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, শব্দচয়নে সংশোধনী এনে সেখানে তার অভিপ্রেত শব্দ ছিল ‘তৃতীয় লিঙ্গ’।

শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শিক্ষামন্ত্রী এই ব্যাখ্যা দেন। তিনি লেখেন, সম্প্রতি একটি অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ব্যবহৃত একটি শব্দের সংশোধন ও বক্তব্যের প্রেক্ষাপট পরিষ্কার করা প্রয়োজন।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ওই অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গের একজন শিক্ষার্থী ডিগ্রি অর্জন করায় তার অর্জনকে স্বাগত জানিয়ে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর শিক্ষায় অংশগ্রহণকে উৎসাহিত করতেই তিনি কথা বলেছিলেন। সমাজে নানা ধরনের অবহেলা, বঞ্চনা ও নেতিবাচক দৃষ্টিভঙ্গির মুখোমুখি হয়েও প্রতিকূলতা পেরিয়ে তাদের শিক্ষায় এগিয়ে আসার বিষয়টি তুলে ধরাই ছিল বক্তব্যের মূল উদ্দেশ্য।

তিনি আরও উল্লেখ করেন, বক্তব্যের সময় অসাবধানতাবশত ‘তৃতীয় লিঙ্গ’ বলতে গিয়ে ‘ট্রান্সজেন্ডার’ শব্দটি উচ্চারিত হয়, যা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ছিল। দেশের মানুষের ধর্মীয় অনুভূতি ও সামাজিক মূল্যবোধের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ওই বক্তব্যের উদ্দেশ্য কেবল তৃতীয় লিঙ্গের মানুষের শিক্ষার সুযোগ ও শিক্ষাগত অর্জনকে উৎসাহিত করা।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

নারীদের ক্ষমতার দ্বন্দ্বে মুখোমুখি কীর্তি ও রাধিকা, ওটিটিতে ঝড় তুলেছে ‘আক্কা’

30 October 2026

তিন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশের সিনেমা 'মাস্টার'

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

‘তৃতীয় লিঙ্গ’ বলতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে ‘ট্রান্সজেন্ডার’ বলেছি: শিক্ষামন্ত্রী

হালনাগাদ সময় : ১২:১২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬