মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:৩৫ পূর্বাহ্ন | ৩১শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

দাম্পত্যের ২৭ বছর: অটুট সম্পর্কের মূল চাবিকাঠি জানালেন মাধুরীর স্বামী শ্রীরাম নেনে

  • হালনাগাদ সময় : ১১:৪৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

বলিউড ক্যারিয়ারের স্বর্ণালী সময়ে চিকিৎসক শ্রীরাম নেনেকে জীবনসঙ্গী করে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। ঝলমলে রূপালি পর্দা থেকে দূরে সরে গিয়ে শুরু করা সেই দাম্পত্য জীবনের দীর্ঘ ২৭টি বছর পেরিয়ে গেছে। তারকাদের সম্পর্কের ভাঙাগড়ার ভিড়ে মাধুরী ও নেনের অটুট বন্ধন আজও এক উজ্জ্বল দৃষ্টান্ত।

সম্প্রতি এই দীর্ঘ সুখী দাম্পত্যের গোপন রহস্য নিয়ে খোলামেলা কথা বলেছেন মাধুরীর স্বামী ডা. শ্রীরাম নেনে। সংসার শুরুর আট বছর পর ২০০৭ সালে ‘আজা নাচ লে’ দিয়ে বলিউডে ফেরেন মাধুরী। পরবর্তীতে ২০১১ সালে স্থায়ীভাবে মুম্বাইয়ে ফিরে একাধিক আলোচিত চলচ্চিত্রে দ্যুতি ছড়িয়েছেন তিনি। অন্যদিকে শ্রীরাম নেনেও স্বাস্থ্যসচেতনতা নিয়ে কাজ করার পাশাপাশি প্রকাশ করেছেন তাঁর বই ‘২১ ডেজ টু গুড হেলথ’।

বইটির প্রকাশনা উপলক্ষে এক বিশেষ সাক্ষাৎকারে ডা. নেনে দাম্পত্য জীবনের নানা দিক তুলে ধরেন। তিনি বলেন, ‘মাধুরী ও আমি অত্যন্ত সৌভাগ্যবান। আমাদের জীবনযাপন, খাওয়াদাওয়া এবং মূল চিন্তাভাবনার জায়গাগুলো দারুণভাবে মিলে যায়। আমরা বাহ্যিক সৌন্দর্যের চেয়ে সুস্থতা ও কর্মক্ষমতাকে বেশি গুরুত্ব দিই।’

সম্পর্কের স্থায়িত্ব প্রসঙ্গে তিনি স্পষ্ট জানান, দাম্পত্যে পুরুষের আধিপত্য নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা ও সমান অংশীদারিত্বই তাঁদের সম্পর্কের আসল শক্তি। জীবনের কঠিন পরিস্থিতিতে একে অপরের পাশে দাঁড়ানো, দায়িত্ব ভাগ করে নেওয়া এবং পরস্পরের পেশাগত স্বাধীনতায় হস্তক্ষেপ না করাই তাঁদের দীর্ঘ ২৭ বছরের সফল পথচলার মূল চাবিকাঠি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

নারীদের ক্ষমতার দ্বন্দ্বে মুখোমুখি কীর্তি ও রাধিকা, ওটিটিতে ঝড় তুলেছে ‘আক্কা’

30 October 2026

তিন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশের সিনেমা 'মাস্টার'

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

দাম্পত্যের ২৭ বছর: অটুট সম্পর্কের মূল চাবিকাঠি জানালেন মাধুরীর স্বামী শ্রীরাম নেনে

হালনাগাদ সময় : ১১:৪৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬