মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:৫০ পূর্বাহ্ন | ১লা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

‘দীপের দেওয়া প্রতিটি তথ্য পুঙ্খানুপুঙ্খ যাচাই করা হচ্ছে’: পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি

  • হালনাগাদ সময় : ১১:৩০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় আটক বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপ তদন্তকারী সংস্থাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত ডিআইজি এনায়েত হোসেন মান্নান। তবে যাচাই-বাছাই ছাড়া এখনই কোনো তথ্যকে চূড়ান্ত হিসেবে গ্রহণ করা হচ্ছে না বলে জানান তিনি।

শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পিবিআই কর্মকর্তা জানান, নৌ পুলিশের মূল তদন্তকে সহায়তা করতে পিবিআই ছায়া তদন্ত পরিচালনা করছে। তদন্তের ধারাবাহিকতায় জানা গেছে, নিখোঁজ হওয়ার রাতে তাহসিফের সঙ্গেই ছিলেন তার বন্ধু দীপ।

অতিরিক্ত ডিআইজি এনায়েত হোসেন মান্নান বলেন, ‘দীপের ভাষ্য অনুযায়ী ঘটনার রাতে তারা সংশ্লিষ্ট এলাকায় গিয়েছিলেন এবং বিভিন্ন স্থানে অবস্থান করেছিলেন। তবে তার দেওয়া সব বক্তব্য এখনই বিশ্বাস করার সুযোগ নেই। প্রতিটি বিষয় আমরা তথ্যপ্রমাণ দিয়ে যাচাই করে দেখছি।’ যথাযথ প্রমাণ সংগ্রহ না করে কোনো তাড়াহুড়ো করে সিদ্ধান্তে পৌঁছাতে নারাজ বলে উল্লেখ করেন এই কর্মকর্তা।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

যে ‘বাকের ভাই’কে বাঁচাতে রাজপথে নেমেছিল মানুষ, সেই নূরের ৮০তম জন্মদিন কাটছে কারাগারে

31 October 2026

‘মিডিয়া ট্রায়ালের’ শিকার যেন না হন দীপ: আদালতে আসামিপক্ষের আইনজীবী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

‘দীপের দেওয়া প্রতিটি তথ্য পুঙ্খানুপুঙ্খ যাচাই করা হচ্ছে’: পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি

হালনাগাদ সময় : ১১:৩০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬