মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:৪২ পূর্বাহ্ন | ৩১শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

কালাইয়ের ধানক্ষেতে লুকিয়েও রক্ষা পেলেন না আ.লীগ নেতা মজনু সরকার

  • হালনাগাদ সময় : ১১:০১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে বাঁচতে ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হয়নি গাইবান্ধার গোবিন্দগঞ্জের আওয়ামী লীগ নেতা হাজী মজনু সরকারের (৪৬)। জয়পুরহাটের কালাই উপজেলার একটি ধানক্ষেত থেকে তাকে গ্রেপ্তার করেছে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার।

গ্রেপ্তার মজনু সরকার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আলী গ্রামের মৃত নাসির সরকারের ছেলে। তিনি গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এলাকায় পরিচিত।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারি পরোয়ানা এড়াতে মজনু সরকার সীমান্তবর্তী কালাই এলাকার একটি ফসলি জমিতে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে ডিবি পুলিশের একটি চৌকস দল সেখানে ঝটিকা অভিযান চালিয়ে ধানক্ষেত থেকে তাকে আটক করে। আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

নারীদের ক্ষমতার দ্বন্দ্বে মুখোমুখি কীর্তি ও রাধিকা, ওটিটিতে ঝড় তুলেছে ‘আক্কা’

30 October 2026

তিন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশের সিনেমা 'মাস্টার'

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

কালাইয়ের ধানক্ষেতে লুকিয়েও রক্ষা পেলেন না আ.লীগ নেতা মজনু সরকার

হালনাগাদ সময় : ১১:০১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬