মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:০৭ অপরাহ্ন | ৩০শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

তাহসিফ মৃত্যু রহস্য: দীপকে সঙ্গে নিয়ে পিবিআইয়ের অভিযান, মোটরসাইকেল উদ্ধার

  • হালনাগাদ সময় : ০২:৪১:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় তাঁর ঘনিষ্ঠ বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শুক্রবার টঙ্গীর মাজার বস্তি সংলগ্ন এলাকা থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চাঞ্চল্যকর এই মৃত্যুর ঘটনাটি মূলত নৌ পুলিশ তদন্ত করছে। তবে বিষয়টি জাতীয় পর্যায়ে গুরুত্ব পাওয়ায় পিবিআই ছায়া তদন্তের মাধ্যমে নৌ পুলিশকে তথ্যগত ও মাঠপর্যায়ে সহায়তা দিচ্ছে।

অভিযান চলাকালে তুরাগ নদীর আনুমানিক ৫০ গজ দূরে মাজার বস্তি এলাকা থেকে উদ্ধার করা মোটরসাইকেলটি নিহত তাহসিফের কি না, তা যাচাই করে দেখছেন তদন্তকারী কর্মকর্তারা।

এদিকে রাজধানীর বাবর রোডে দীপের বাসভবনে গিয়ে তাঁর পরিবারের কোনো সদস্যের দেখা পাওয়া যায়নি। ভবনের নিরাপত্তা কর্মীদের ভাষ্য অনুযায়ী, দীপ একজন শিক্ষার্থী এবং ঘটনার দিন রাত আনুমানিক আড়াইটার দিকে তিনি বাসায় ফিরেছিলেন। তাহসিফের সঙ্গে তাঁর বন্ধুত্বের গভীরতা নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য তারা দিতে পারেননি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

হঠাৎ অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন রাসেল মিয়া

30 October 2026

প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি: বিমানে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

তাহসিফ মৃত্যু রহস্য: দীপকে সঙ্গে নিয়ে পিবিআইয়ের অভিযান, মোটরসাইকেল উদ্ধার

হালনাগাদ সময় : ০২:৪১:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬