মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:৩৫ পূর্বাহ্ন | ৩১শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

গাজীপুরে জোড়া হত্যার আসামি পিরোজপুরে গ্রেফতার

  • হালনাগাদ সময় : ১০:৪৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

গাজীপুরের কালীগঞ্জে বেপরোয়া ট্রাকচাপায় এক পুলিশ কর্মকর্তা ও এক বিএনপি নেতাকে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত ট্রাকচালক মো. মাজহারুল ইসলামকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গভীর রাতে পিরোজপুরের ইন্দুরকানী থানার চরখালী এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, বরিশাল ও এসআরবি-১, গাজীপুরের যৌথ আভিযানিক দল।

শুক্রবার (৩০ অক্টোবর) এসআরবি-৮, বরিশালের সহকারী পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা সাথী আক্তারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর রাতে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান, পিএসআই জাবেদ ওমর, কনস্টেবল আনোয়ার হোসেন ও কনস্টেবল ফজলে রাব্বি তিন আসামিকে নিয়ে রাত আনুমানিক আড়াইটার দিকে টঙ্গী-ঘোড়াশাল মহাসড়কে দায়িত্ব পালন করছিলেন। এ সময় কালীগঞ্জ শ্রমিক কলেজের গেটের কাছে সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশির সময় কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা (৪৫) সেখানে আসেন।

রাত আনুমানিক ৩টা ৩৫ মিনিটে টঙ্গী থেকে ঘোড়াশালগামী একটি বেপরোয়া গতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ সদস্য ও বিএনপি নেতাকে সজোরে ধাক্কা দেয়। এতে এসআই জাবেদ ওমর ও কনস্টেবল ফজলে রাব্বি গুরুতর আহত হন। এ সময় ট্রাকচালক মাজহারুল ট্রাকটি বিএনপি নেতা রফিকুল ইসলামের ওপর চালিয়ে দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার সময় এসআই মো. মিজানুর রহমান ট্রাকটি আটকানোর চেষ্টা করেন। তখন চালক গতি বাড়িয়ে তাঁকে ট্রাকের সামনের অংশে ঝুলন্ত অবস্থায় প্রায় ৫০০ গজ টেনে নিয়ে ফেলে রেখে পালিয়ে যান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সকালে মারা যান এসআই মিজানুর রহমান।

এ ঘটনায় কনস্টেবল আনোয়ার হোসেন বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ দ্বৈত হত্যাকাণ্ডের পর অভিযুক্ত ট্রাকচালককে গ্রেফতারে ছায়া তদন্ত ও আধুনিক প্রযুক্তিনির্ভর অভিযান শুরু করে এসআরবি। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুরের চরখালী এলাকা থেকে মাজহারুলকে গ্রেফতার করে যৌথ আভিযানিক দল।

এসআরবি জানায়, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে পিরোজপুরের ইন্দুরকানী থানায় হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

নারীদের ক্ষমতার দ্বন্দ্বে মুখোমুখি কীর্তি ও রাধিকা, ওটিটিতে ঝড় তুলেছে ‘আক্কা’

30 October 2026

তিন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশের সিনেমা 'মাস্টার'

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

গাজীপুরে জোড়া হত্যার আসামি পিরোজপুরে গ্রেফতার

হালনাগাদ সময় : ১০:৪৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬