মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:০১ অপরাহ্ন | ৩০শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

হঠাৎ অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন রাসেল মিয়া

  • হালনাগাদ সময় : ০২:৫৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

হঠাৎ করেই নাটক ও চলচ্চিত্রের সব ধরনের কাজ থেকে পুরোপুরি বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন অভিনেতা রাসেল মিয়া। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বার্তার মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

ফেসবুক পোস্টে রাসেল মিয়া লেখেন, ‘আমি আমার আল্লাহর কাছে গিয়েছিলাম। আল্লাহ দয়া করে আমাকে রেখে দিয়েছেন। আলহামদুলিল্লাহ!’ এরপরই তিনি স্পষ্ট জানিয়ে দেন, আজ থেকেই চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের সমস্ত ব্যস্ততা থেকে স্থায়ীভাবে অবসর নিচ্ছেন। তবে অভিনয় ছাড়লেও সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ বজায় রাখবেন বলে উল্লেখ করেন তিনি।

হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন কিংবা ‘আল্লাহর কাছে যাওয়া’ বলতে তিনি কী বোঝাতে চেয়েছেন, সে বিষয়ে পোস্টে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দেননি এই অভিনেতা। ফলে তাঁর এই বার্তা নিয়ে অনুরাগী ও নেটিজেনদের মধ্যে বেশ কৌতূহল তৈরি হয়েছে।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে কনটেন্ট তৈরি করে পরিচিতি পাওয়া রাসেল মিয়া ২০২২ সালে ‘ভাইয়ারে’ চলচ্চিত্রের মাধ্যমে রূপালি পর্দায় নাম লেখান। অভিনয়ের চেয়ে ব্যতিক্রমী ও আলোচিত প্রচারণার কারণে তিনি বেশি আলোচনায় আসেন। কখনো রিকশা চালিয়ে, আবার কখনো ঠেলাগাড়ি ঠেলে নিজের সিনেমার প্রচার চালাতে দেখা যায় তাঁকে। পরবর্তীতে ‘গোয়ার’ সিনেমায় কাজ করার পাশাপাশি ব্যক্তিজীবন ও নানা মন্তব্য নিয়ে বিভিন্ন সময়ে সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

হঠাৎ অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন রাসেল মিয়া

30 October 2026

প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি: বিমানে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

হঠাৎ অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন রাসেল মিয়া

হালনাগাদ সময় : ০২:৫৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬