মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:৩৯ অপরাহ্ন | ৩০শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর নতুন প্রেমে অর্জুন? বরুণের ইঙ্গিতে তোলপাড়

  • হালনাগাদ সময় : ০২:২৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের ইতি টানার পর নিজেকে ‘সিঙ্গল’ বলেই দাবি করে আসছিলেন অভিনেতা অর্জুন কাপুর। তবে সম্প্রতি তার ব্যক্তিগত জীবন নিয়ে ফের নতুন করে গুঞ্জন শুরু হয়েছে বলিপাড়ায়। অর্জুন নতুন কোনো সম্পর্কে জড়িয়েছেন—এমনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে সেই গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছেন অভিনেতা বরুণ ধাওয়ান।

জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এর তৃতীয় পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুর। অনুষ্ঠানে ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা আড্ডার একপর্যায়ে বিশেষ অতিথি হয়ে যোগ দেন অর্জুন কাপুর। আড্ডার মাঝে অর্জুন ও বরুণের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ খুনসুটি প্রকাশ্যে আসে। সেখানেই অর্জুনের প্রেমজীবন নিয়ে মজার ছলে বরুণ দাবি করেন, অর্জুন বর্তমানে কারও সঙ্গে ডেট করছেন।

বরুণের এমন বক্তব্যে কিছুটা অপ্রস্তুত হয়ে অর্জুন জানতে চান, ‘আমি কাকে ডেট করছি?’ জবাবে রহস্য রেখে বরুণ বলেন, ‘তুমিই বলে দাও।’ তাদের এই কথোপকথনের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে জোর চর্চা। তবে কি মালাইকার অধ্যায় ভুলে নতুন প্রেমে মজেছেন অর্জুন?

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে প্রেমের সম্পর্কে জড়ান অর্জুন কাপুর ও মালাইকা অরোরা। দীর্ঘ পাঁচ-ছয় বছর চুটিয়ে প্রেম করার পর ২০২৪ সালে তাদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। ওই বছরই একটি অনুষ্ঠানে অর্জুন নিজেকে ‘সিঙ্গল’ ঘোষণা করেন। এরপর থেকে অভিনেতার প্রেমজীবন নিয়ে অনুরাগীদের আগ্রহের অন্ত নেই।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

হঠাৎ অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন রাসেল মিয়া

30 October 2026

প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি: বিমানে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর নতুন প্রেমে অর্জুন? বরুণের ইঙ্গিতে তোলপাড়

হালনাগাদ সময় : ০২:২৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬