মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:১৩ অপরাহ্ন | ৩০শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

জামালপুরে ক্রেতা সেজে পুলিশের অভিযান: সাড়ে ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

  • হালনাগাদ সময় : ১১:৪৭:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

জামালপুর জেলা শহরের রানীগঞ্জ যৌনপল্লীতে অভিনব কায়দায় অভিযান চালিয়ে সাড়ে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার রাতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সদর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান। পুলিশ জানায়, এসআই আসাদুজ্জামান ছদ্মবেশে মাদক ক্রেতা সেজে পল্লীর ৬ নম্বর বাড়ির একটি ঘরে প্রবেশ করেন। সেখানে গাঁজা কেনার বিষয়টি নিশ্চিত হওয়ার পর সদর থানা পুলিশের একটি দল সেখানে হানা দেয়। এ সময় হাতেনাতে সাড়ে ছয় কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জামালপুর শহরের পাথালিয়া পশ্চিমপাড়া এলাকার দুদু মিয়ার ছেলে ইসরাফিল এবং মেলান্দহ উপজেলার মালঞ্চ এলাকার লাল মিয়ার মেয়ে সুফিয়া বেগম।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছদ্মবেশে অভিযান চালিয়ে গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

হঠাৎ অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন রাসেল মিয়া

30 October 2026

প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি: বিমানে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জামালপুরে ক্রেতা সেজে পুলিশের অভিযান: সাড়ে ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

হালনাগাদ সময় : ১১:৪৭:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬