মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:৪০ অপরাহ্ন | ৩০শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেয়ে ফারুকীর রসিকতাপূর্ণ পোস্ট

  • হালনাগাদ সময় : ১১:৪৪:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

সাময়িকভাবে বেদখল হওয়া নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন বিশিষ্ট নির্মাতা ও অন্তর্বর্তী সরকারের সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশাধিকার ফিরে পাওয়ার পর এক স্ট্যাটাসে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তিনি।

অ্যাকাউন্ট ফিরে পেয়ে স্বভাবসুলভ ব্যঙ্গাত্মক ভঙ্গিতে ফারুকী লেখেন, ‘সিনিয়র ফেসবুকার ইজ ব্যাক। যারা আমার অ্যাকাউন্ট খাওয়ার কাজটা করছেন তাদের ধন্যবাদ।’ সামাজিক যোগাযোগমাধ্যম থেকে কয়েক দিন বিচ্ছিন্ন থাকার অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, এই চার দিনে তাঁর কাজের গতি প্রায় দশ গুণ বেড়ে গিয়েছিল এবং শুটিং, প্রি-প্রোডাকশন ও পোস্ট-প্রোডাকশনের কাজ দারুণভাবে এগিয়েছে।

অনলাইনের অপপ্রচার ও সাইবার বুলিং থেকে দূরে থাকায় নিজের মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়েছে বলেও উল্লেখ করেন এই নির্মাতা। একই সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গে নির্বিঘ্নে সময় কাটানোর সুযোগ পাওয়ার ইতিবাচক দিকটিও তুলে ধরেন তিনি।

এর আগে গত ২৪ অক্টোবর সন্ধ্যায় ফারুকী জানিয়েছিলেন যে, সকাল থেকে তিনি তাঁর অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছিলেন না। তাঁর দাবি ছিল, দফায় দফায় হ্যাক করার চেষ্টা ব্যর্থ হওয়ার পর অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছিল। অবশেষে জটিলতা কাটিয়ে ফের সামাজিক মাধ্যমে সরব হলেন তিনি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

হঠাৎ অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন রাসেল মিয়া

30 October 2026

প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি: বিমানে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেয়ে ফারুকীর রসিকতাপূর্ণ পোস্ট

হালনাগাদ সময় : ১১:৪৪:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬