মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:০৪ অপরাহ্ন | ৩০শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

শাহজালালে দুই চীনা যাত্রীর অন্তর্বাসে মিলল ২৪ কোটি টাকার সোনা

  • হালনাগাদ সময় : ০৪:৫৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই বিদেশি যাত্রীর জিনসের প্যান্ট ও অন্তর্বাসের ভেতর বিশেষ কৌশলে লুকানো প্রায় ২৪ কোটি টাকা মূল্যের ১২ কেজি ৬০ গ্রাম সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। আটক দুজনই চীনের নাগরিক।

বুধবার রাত ১০টার দিকে ঢাকা কাস্টমস হাউসের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক যাত্রীরা হলেন চেন লিইউন ও মো জিয়াওইউ।

কাস্টমস সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৫টা ১৫ মিনিটে দুবাই থেকে ছেড়ে আসা এমিরেটস এয়ারলাইন্সের ইকে৫৮৬ ফ্লাইটে আসা নির্দিষ্ট যাত্রীদের মাধ্যমে সোনা চোরাচালান হতে পারে—এমন গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে নজরদারি জোরদার করা হয়।

পরে সন্দেহভাজন দুই চীনা যাত্রী ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে ব্যাগেজ বেল্ট-২-এর কাছে পৌঁছালে তাদের আটক করে কাস্টমস কর্মকর্তারা। তল্লাশির একপর্যায়ে তাদের জিনসের প্যান্ট ও অন্তর্বাসে কাপড়ের ভেতর সেলাই করে লুকিয়ে রাখা নরম পেস্ট সদৃশ সোনা উদ্ধার করা হয়। প্রাথমিক পরীক্ষায় উদ্ধারকৃত সোনা ২৪ ক্যারেটের বিশুদ্ধ বলে নিশ্চিত হওয়া গেছে।

আটক স্বর্ণ জব্দ করার পাশাপাশি অভিযুক্ত দুই চীনা যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং দেশের প্রচলিত ফৌজদারি আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

হঠাৎ অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন রাসেল মিয়া

30 October 2026

প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি: বিমানে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

শাহজালালে দুই চীনা যাত্রীর অন্তর্বাসে মিলল ২৪ কোটি টাকার সোনা

হালনাগাদ সময় : ০৪:৫৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬