মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:৫১ অপরাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

কেরালার মালাবার উপকূল ও ইসলাম প্রসারের ইতিহাসের সাক্ষী মালিক দিনার মসজিদ

  • হালনাগাদ সময় : ০৭:১০:২৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ভারত মহাসাগরের তীর ঘেঁষে গড়ে ওঠা কেরালার মালাবার উপকূল বহু শতাব্দী ধরে আন্তর্জাতিক বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। আরব বণিকদের নৌযান যেমন এই উপকূলে ভিড়ত, তেমনি তাদের হাত ধরে এ অঞ্চলে আগমন ঘটেছিল ইসলামের আভা ও সমৃদ্ধ আরব সংস্কৃতির। কেরালার মুসলিম ঐতিহ্যের সূচনা সমুদ্রপথের বাণিজ্য ও সামাজিক মেলবন্ধনের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।

এই ঐতিহাসিক ধারার সঙ্গে জড়িয়ে রয়েছে হজরত মালিক ইবনে দিনার (রহ.)-এর স্মৃতি। তিনি ছিলেন প্রাথমিক যুগের একজন খ্যাতনামা তাবেয়ী ও বুজুর্গ সাধক। কেরালায় প্রচলিত ইতিহাস অনুযায়ী, তিনি মালাবার উপকূলে ইসলামের দাওয়াত ও শিক্ষার বার্তা নিয়ে এসেছিলেন।

ভারতের কাসারগোড জেলার থালাঙ্গারায় অবস্থিত ‘মালিক ইবনে দিনার মসজিদ’ সেই সুপ্রাচীন ঐতিহ্যের এক জীবন্ত নিদর্শন। স্থানীয় মুসলিম সমাজের কাছে এটি শুধু সালাত আদায়ের কেন্দ্র নয়, বরং ভারতীয় উপমহাদেশে ইসলামের প্রারম্ভিক উপস্থিতির এক স্মৃতিবহ প্রতীক।

ঐতিহাসিক তথ্যমতে, মধ্যযুগে ভারত মহাসাগরীয় বাণিজ্যপথে আরব ও পারস্যের মুসলিম ব্যবসায়ীরা কেরালার বন্দরগুলোতে নিয়মিত যাতায়াত করতেন। তাঁদের সততা, উন্নত চরিত্র ও জীবনবোধ স্থানীয় অধিবাসীদের দারুণভাবে প্রভাবিত করেছিল, যা পরবর্তীতে এ অঞ্চলে ইসলাম প্রসারে সহায়তা করে।

কালের পরিক্রমায় কাসারগোডের এই ঐতিহাসিক মসজিদটির কাঠামোগত পরিবর্তন ও সম্প্রসারণ করা হয়েছে। প্রাচীন ঐতিহ্য ও আধুনিক স্থাপত্যশৈলীর মেলবন্ধনে গড়ে ওঠা মসজিদ প্রাঙ্গণ আজও কেরালায় ইসলামী ঐতিহ্যের এক সমুজ্জ্বল স্মারক হিসেবে টিকে রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

পাঁচ বছর পর আবারও পর্দায় রজনীকান্ত ও নয়নতারা জুটি

28 October 2026

১৮ মাসের মধ্যেই চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

কেরালার মালাবার উপকূল ও ইসলাম প্রসারের ইতিহাসের সাক্ষী মালিক দিনার মসজিদ

হালনাগাদ সময় : ০৭:১০:২৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬