মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:০৩ অপরাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

দিল্লিতে দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্ট ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

  • হালনাগাদ সময় : ০৩:৪৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

ভারতের দিল্লিতে জনপ্রিয় সংগীতশিল্পী দিলজিৎ দোসাঞ্ঝের আসন্ন কনসার্ট ঘিরে কড়া নিরাপত্তার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আগামী ৩০ অক্টোবর জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে তার ‘অরা’ সফরের প্রথম প্রদর্শনী। প্রাথমিক জটিলতা কাটিয়ে দিল্লি পুলিশের অনুমতি পাওয়ার পর অনুষ্ঠানটি নির্বিঘ্নে সম্পন্ন করতে নিরাপত্তা জোরদার করছে স্থানীয় প্রশাসন।

প্রশাসন সূত্র জানিয়েছে, কনসার্টের আয়োজকদের পর্যাপ্ত বেসরকারি নিরাপত্তারক্ষী নিয়োগের পাশাপাশি দর্শকদের প্রবেশ ও বেরোনোর পথের সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। স্টেডিয়ামে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। সে অনুযায়ী নিরাপত্তা এবং ভিড় নিয়ন্ত্রণের পরিকল্পনা নতুন করে সাজানো হয়েছে।

শুরুতে ৪০০ জন বেসরকারি নিরাপত্তারক্ষী মোতায়েনের পরিকল্পনা থাকলেও শিল্পী দিলজিতের জনপ্রিয়তা ও দর্শকসংখ্যা বিবেচনা করে কর্মকর্তারা অতিরিক্ত রক্ষী নিয়োগের পরামর্শ দিয়েছেন। তাদের মতে, পরিস্থিতি সামলাতে ১৫০০ থেকে ২০০০ জন নিরাপত্তারক্ষীর প্রয়োজন হতে পারে। আয়োজকদের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।

পাশাপাশি যান চলাচল নিয়ন্ত্রণেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। স্টেডিয়ামের চারপাশের ৫০০ থেকে ৭০০ মিটার এলাকার মধ্যে যানবাহন চলাচলে সাময়িক বিধিনিষেধ জারি করার পরিকল্পনা রয়েছে। ওই নির্দিষ্ট এলাকায় কেবল আমন্ত্রিত ও শিল্পীদের গাড়ি চলাচলের অনুমতি মিলতে পারে। প্রায় ৫৫ হাজার দর্শকধারণক্ষমতার জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠান সফল করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে।

চলতি বছরের অধিকাংশ সময় ইউরোপ ও আমেরিকায় ‘অরা’ ট্যুর নিয়ে ব্যস্ত সময় কাটানোর পর এবার নিজ দেশের দর্শকদের সামনে পারফর্ম করতে প্রস্তুত দিলজিৎ। তবে দিল্লির কনসার্ট ঘিরে নিরাপত্তা নিয়ে যে তোড়জোড় শুরু হয়েছে, তাতে ভক্তদের একাংশের আশঙ্কা, অনুষ্ঠানটি পিছিয়ে যেতে পারে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

কলকাতা চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেলেন কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত

28 October 2026

দুই বছরের মধ্যে স্বাস্থ্যসেবায় আমূল পরিবর্তন আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

দিল্লিতে দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্ট ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

হালনাগাদ সময় : ০৩:৪৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬