মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:০৩ অপরাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

লক্ষ্মীপুরে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

  • হালনাগাদ সময় : ০২:২০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ১৭০টি ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন-অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে সদর উপজেলার শাকচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ফরাজি বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন স্থানীয় মো. বাহার হোসেনের ছেলে মো. হাসান ওরফে শান্ত (৩০) এবং আলামের ছেলে মো. শরিফ (২৬)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল শাকচর এলাকায় অভিযান চালিয়ে হাসান ও শরিফকে আটক করে। পরে হাসানের স্বীকারোক্তি অনুযায়ী তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, একটি চাইনিজ কুড়াল, একটি বেসবল ব্যাট, একটি টিপ ছুরি ও ১০০টি ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া অপর সহযোগী শরিফের কাছ থেকে উদ্ধার করা হয় আরও ৭০টি ইয়াবা ট্যাবলেট।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন-অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎখাতে লুটপাটের পথ সুগম করতেই দায়মুক্তি আইন করা হয়েছিল: রুহুল কবির রিজভী

28 October 2026

রোগী পরিবহনে দুর্ভোগ কমাতে তৈরি হচ্ছে ‘অ্যাম্বুলেন্স পুল’: স্বাস্থ্যমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

লক্ষ্মীপুরে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

হালনাগাদ সময় : ০২:২০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬