মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:০৩ অপরাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

বায়ুদূষণের শীর্ষে লাহোর, কত নম্বরে ঢাকা?

  • হালনাগাদ সময় : ১০:১৯:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বিশ্বজুড়ে বায়ুদূষণের তালিকায় ২৯৭ একিউআই (AQI) স্কোর নিয়ে শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। অন্যদিকে, বাংলাদেশের রাজধানী ঢাকা ১২৩ স্কোর নিয়ে অস্বাস্থ্যকর বাতাসের তালিকায় ১৩তম অবস্থানে রয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১২৩ বায়ুমান সূচক নিয়ে ঢাকার বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ক্যাটাগরিতে চিহ্নিত করা হয়েছে।

তালিকায় ২৯৭ স্কোর নিয়ে সবচেয়ে দূষিত শহর হিসেবে শীর্ষ স্থানে রয়েছে লাহোর। দ্বিতীয় স্থানে ২২৭ স্কোর নিয়ে ভারতের দিল্লি, ২০২ স্কোর নিয়ে তৃতীয় স্থানে মিসরের কায়রো, ১৭৫ স্কোর নিয়ে চতুর্থ স্থানে ভিয়েতনামের হ্যানয় এবং ১৭৪ স্কোর নিয়ে পঞ্চম স্থানে অবস্থান করছে ইরাকের বাগদাদ।

আইকিউএয়ারের মানদণ্ড অনুসারে, একিউআই স্কোর ০-৫০ ভালো, ৫১-১০০ মাঝারি, ১০১-১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১-২০০ অস্বাস্থ্যকর, ২০১-৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা বিপজ্জনক বলে গণ্য করা হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

28 October 2026

মিরপুর টেস্ট: মুমিনুলের বিদায়ে আক্ষেপ নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বায়ুদূষণের শীর্ষে লাহোর, কত নম্বরে ঢাকা?

হালনাগাদ সময় : ১০:১৯:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬