মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:৫৮ অপরাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

যুক্তরাষ্ট্রে কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠিত: সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

  • হালনাগাদ সময় : ০৪:৩১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার সোসাইটি অব পেনসিলভানিয়া ইউএসএ ইনকের ২০২৭-২০২৯ মেয়াদের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইব্রাহিম খলিল চৌধুরী রাকিব এবং সাধারণ সম্পাদক হয়েছেন শরাফত উল্লাহ সোহাগ।

মঙ্গলবার পেনসিলভানিয়ার আপার ডারবিতে অবস্থিত সংগঠনের নিজস্ব কার্যালয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই নতুন কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

কমিটিতে সিনিয়র সহসভাপতি পদে সাখাওয়াত হোসেন টিপু ও সহসভাপতি পদে মো. সাহিদ কামাল সবুজ দায়িত্ব পেয়েছেন। অন্যান্যদের মধ্যে সহসাধারণ সম্পাদক নূর করিম রনি, সাংগঠনিক সম্পাদক নূর হোসেন এরশাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ নবী, সহকারী কোষাধ্যক্ষ শাহাব উদ্দিন, প্রচার সম্পাদক জহিরুল আলম নয়ন, দপ্তর সম্পাদক মোহাম্মেদ আরিফুর রহমান তারেক, সমাজকল্যাণ সম্পাদক মাইনুর রহমান জনি এবং ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বেলাল হোসাইন রতন। এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে যুক্ত হয়েছেন ইকবাল চৌধুরী রিপন, ইউসুফ নবী, সালেহ উদ্দিন, আরিফুল হক রনি ও নূরুল আফসার রাজিব।

নবগঠিত সভাপতি ইব্রাহিম খলিল চৌধুরী রাকিব কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহফুজুল হক চৌধুরীর ছেলে। প্রবাসে অবস্থানরত কোম্পানীগঞ্জের প্রবাসীদের ঐক্য ও পারস্পরিক সহযোগিতাকে আরও সুদৃঢ় করতে এই কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন প্রবাসীরা।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি দুই হাজার ৭১

27 October 2026

স্বাস্থ্যখাতে জাপানি ফাউন্ডেশনের সহযোগিতা চাইলেন ডা. জুবাইদা রহমান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

যুক্তরাষ্ট্রে কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠিত: সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

হালনাগাদ সময় : ০৪:৩১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬