মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:০৭ অপরাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

গরুর গাড়ি ও হাতিতে চড়ে জামালপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

  • হালনাগাদ সময় : ০৬:৫৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

গরুর গাড়ি ও হাতিতে চড়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জামালপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে দিনটি উপলক্ষে জেলা এতিমখানার পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়। পরে দুপুরে শহরের গেটপাড় এলাকা থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে গরুর গাড়ী ও হাতিতে চড়ে অংশ নেওয়ার দৃশ্য উপস্থিত মানুষের দৃষ্টি আকর্ষণ করে।

র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আমলাপাড়া এলাকার শহীদ সাফওয়ান অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ਵারেছ আলী মামুন। এ সময় জেলা যুবদল, বিএনপি এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যুবদল অগ্রণী ভূমিকা পালন করেছে। আগামী দিনের আন্দোলন-সংগ্রামেও যুবসমাজ ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবে বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের শহীদ নেতাকর্মীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। একই সঙ্গে সংগঠনের নতুন ও পুরোনো কর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

‘দ্য আর্ট অব ডুইং নাথিং’: ব্যস্ত জীবনে একটু জিরিয়ে নেওয়ার শিল্প

27 October 2026

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি দুই হাজার ৭১

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

গরুর গাড়ি ও হাতিতে চড়ে জামালপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

হালনাগাদ সময় : ০৬:৫৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬