মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:০৫ অপরাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪৩ পরিবার পেল ১ কোটি ৮৯ লাখ টাকা

  • হালনাগাদ সময় : ০৮:৫০:০৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ও গুরুতর ক্ষতিগ্রস্ত পরিবারের ৪৩ জন প্রতিনিধির অনুকূলে মোট ১ কোটি ৮৯ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা শেষে এসব ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উম্মে কুলসুম সম্পা। এ সময় অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন, বিআরটিএ রাজশাহী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. শাহজামান হক, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল, মো. মাইনুল হক মানা এবং ট্রাক-লরি শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণ, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা হ্রাস ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে সমন্বিত প্রশাসনিক পদক্ষেপের ওপর জোর দেন। সভা শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ৪৩টি পরিবারের কাছে অনুদানের এই চেকগুলো হস্তান্তর করেন, যা ক্ষতিগ্রস্ত স্বজনদের আর্থিক সংকট কাটাতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সুন্দরবনসংলগ্ন গ্রামে বাঘের আতঙ্ক, ড্রোনে চলছে অনুসন্ধান

26 October 2026

শ্বশুর-শাশুড়িকে ‘আব্বা-আম্মা’ বলা কি শরিয়তসম্মত?

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪৩ পরিবার পেল ১ কোটি ৮৯ লাখ টাকা

হালনাগাদ সময় : ০৮:৫০:০৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬