মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:৩৭ অপরাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ময়মনসিংহে হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু, চিকিৎসা নিয়েছে সাড়ে পাঁচ হাজার

  • হালনাগাদ সময় : ০৬:৩৭:২০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত তিন দিনে হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে হাসপাতালটিতে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে মোট সাড়ে পাঁচ হাজার শিশু চিকিৎসা নিয়েছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে হাসপাতালের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হাসপাতাল কর্র্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৩৯ জন শিশু ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৮ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১১৭ শিশু। মারা যাওয়া শিশুদের মধ্যে ময়মনসিংহের সদর উপজেলা, নেত্রকোনার কেন্দুয়া এবং ময়মনসিংহের ভালুকা উপজেলার শিশুরা রয়েছে।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. মাইন উদ্দিন জানান, গত মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে হামের প্রকোপ শুরু হয়। এই সময়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া শিশুদের মধ্যে ৫ হাজার ৩০০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং মোট ৮৪ শিশুর মৃত্যু হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ফ্যাশন ও লাইফস্টাইল খাতের প্রসারে হাল ফ্যাশন ও এনেক্সের যৌথ চুক্তি

26 October 2026

'ক্রসফায়ার' মন্তব্য নিয়ে আইজিপির বক্তব্যের স্পষ্টীকরণ দিল পুলিশ সদরদপ্তর

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ময়মনসিংহে হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু, চিকিৎসা নিয়েছে সাড়ে পাঁচ হাজার

হালনাগাদ সময় : ০৬:৩৭:২০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬