মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:২৬ অপরাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ক্ষমতায় গেলে বিএনপি সব সময় ক্ষমতা কুক্ষিগত করতে চায়: নাহিদ ইসলাম

  • হালনাগাদ সময় : ০৬:২৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বিএনপি অতীতে যখনই রাষ্ট্রক্ষমতায় গেছে, তখনই সর্বশক্তি দিয়ে ক্ষমতা কুক্ষিগত করার অপচেষ্টা চালিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে মুন্সিগঞ্জ শহরের কাচারি এলাকার একটি পার্টি সেন্টারে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। পরে দুপুরে একই এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালেও তিনি সরকারের রাজনৈতিক গতিপ্রকৃতি নিয়ে কথা বলেন।

তিনি বলেন, রাষ্ট্রীয় ক্ষমতার পালাবদল ঘটলেও দেশের কাঠামোগত স্বৈরতান্ত্রিক ব্যবস্থা এবং চরিত্র এখনও পুরোপুরি পরিবর্তিত হয়নি। মূলত দলের সাংগঠনিক অগ্রগতি মূল্যায়ন এবং আসন্ন স্থানীয় সরকার ও জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কৌশলগত পরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্যেই এই সভার আয়োজন করা হয়েছিল।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষ হওয়া নিয়ে গভীর সংশয় প্রকাশ করে এনসিপির আহ্বায়ক বলেন, নির্বাচনকে প্রভাবিত করতে বিএনপি নানা ধরনের কারচুপির পরিকল্পনা করছে। মাঠপর্যায়ে এ ধরনের কোনো অপচেষ্টা বাস্তবায়ন করা হলে বর্তমান দলটিকে আগামী পাঁচ বছর ক্ষমতায় টিকতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

নির্বাচন কমিশন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য বিএনপি ভেতরে ভেতরে নানামুখী কৌশল আটছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসক নিয়োগ এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর প্রার্থী ঘোষণার মতো বিষয়গুলো এই সংশয়কে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

নব্বইয়ের গণঅভ্যুত্থান থেকে শুরু করে পরবর্তী বিভিন্ন রাজনৈতিক সংকটের ইতিহাস টেনে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে বিএনপি অতীতেও বহুবার টালবাহানা করেছে এবং নিজেদের অনুগত ব্যক্তিদের বসানোর চেষ্টা চালিয়েছে। ১৯৯৬ সালে জনগণের দাবি অগ্রাহ্য করে একতরফা নির্বাচন করার চেষ্টা করলেও তীব্র গণআন্দোলনের মুখে তারা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিল। একইভাবে ২০০৬ সালেও বিচার বিভাগকে রাজনীতিকরণের মাধ্যমে একই ধরনের বিতর্ক তৈরি করেছিল দলটি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

চাঁদাবাজি ও সিন্ডিকেটের কারণেই কৃষকদের দুর্ভোগ বাড়ছে: আখতার হোসেন

26 October 2026

আজকের শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব: রাষ্ট্রপতি

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ক্ষমতায় গেলে বিএনপি সব সময় ক্ষমতা কুক্ষিগত করতে চায়: নাহিদ ইসলাম

হালনাগাদ সময় : ০৬:২৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬